বালাসনের প্রবল স্রোতে ভাসল দুধিয়ার অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

পারমিতা রায়, শিলিগুড়ি: লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ফের বিপর্যস্ত পাহাড় ও সমতলের (North bengal) যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায়…

Heavy Flow of Balason Destroys Temporary Bridge at Dudhia, Cutting Off Route to Mirik

পারমিতা রায়, শিলিগুড়ি: লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ফের বিপর্যস্ত পাহাড় ও সমতলের (North bengal) যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায় দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতুটি প্রবল স্রোতে ভেসে গেছে। এর ফলে দুধিয়া রুটে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ।প্রশাসন সূত্রে খবর, ২০২৫ সালে দুধিয়া মূল সেতুটি ভেঙে পড়ার পর সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই অস্থায়ী বিকল্প সেতুটি তৈরি করা হয়েছিল। মিরিক, সুখিয়াপোখরি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি (North bengal) পর্যটকদেরও যাতায়াতের অন্যতম প্রধান ভরসা ছিল এই পথটি। তবে গত কয়েকদিনের টানা বর্ষণে বালাসনের রুদ্ররূপে শেষরক্ষা হলো না।

সেতুটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে (North bengal) পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। এদিকে শুধু পাহাড়ের সংযোগকারী পথই নয়, ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক নিচু এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত বজায় থাকবে। এই পূর্বাভাস মেলা মাত্রই বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলারও পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন