দানি রামিরেজকে বিদায় জানিয়ে দিল পাঞ্জাব, অপেক্ষায় লাল-হলুদ সমর্থকরা

সোশ্যাল মিডিয়ায় দানি রামিরেজের বিদায় নিশ্চিত করল পাঞ্জাব এফসি। এবার স্প্যানিশ মিডফিল্ডারের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে বাড়ছে জল্পনা।

Dani Ramirez

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমটা খুব একটা ভালো যায়নি পাঞ্জাব এফসির (Punjab FC)। গ্ৰীক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের প্রথম সারির ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই দলটি। এক্ষেত্রে সেই সময় সুপার কাপ ও আইএসএলের কথা মাথায় রেখেই একাধিক ফুটবলারদের জলের টেনেছিল ম্যানেজমেন্ট।

যার মধ্যে অন্যতম ছিলেন দানি রামিরেজ। ভারতের এই দলে যোগদান করার পূর্বে প্রথম টায়ারের ফুটবল ক্লাব মানিসা এফ কের সঙ্গে যুক্ত ছিলেন বছর তেত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরবর্তীতে যদিও তাঁকে রিলিজ করে দিয়েছিল সেই দল। ঠিক কিছু মাস পরেই তাঁকে ভারতে নিয়ে এসেছিল পাঞ্জাব। এমনকি গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট নজর কারা ফুটবল খেলেছিলেন এই স্প্যানিশ তারকা। মোহনবাগানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গোল ছিল দানির। তবে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে আসন্ন মরসুমে আর হয়তো তাঁকে দেখা যাবে না পাঞ্জাব শিবিরে।

   

সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর রিলিজের খবরটি সু নিশ্চিত করে দেয় পাঞ্জাব শিবির। যেখানে এই ফুটবলারের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ পাঞ্জাব এফসির প্রতি আপনার নিষ্ঠা এবং অবদানের জন্য ধন্যবাদ, দানি। এই পথচলায় ভাগ করে নেওয়া স্মৃতি ও মুহূর্তগুলোর জন্য আমরা কৃতজ্ঞ। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা এবং আপনার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সাফল্য কামনা করছি।’ সব ঠিকঠাক থাকলে গতবারের আইএসএল জয়ী ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে চলেছে এই তারকা ফুটবলারকে। এখন সেই ঘোষণার দিকেই তাকিয়ে সমর্থকরা।