ভবিষ্যতের ‘গেরিলা যুদ্ধের’ অস্ত্র! ছোট-হালকা হাইপারসনিক ব্রহ্মোস তৈরি করছে ভারত-রাশিয়া

BrahMos-II Missiles: ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের যাত্রা শুরুর ২৫তম বার্ষিকী উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ভারত ও রাশিয়া যৌথভাবে হাইপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের…

Brahmos
BrahMos-II Missiles: ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের যাত্রা শুরুর ২৫তম বার্ষিকী উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ভারত ও রাশিয়া যৌথভাবে হাইপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি ছোট সংস্করণ তৈরি করছে। বুধবার ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এই তথ্য জানিয়েছেন। ছোট আকারের এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি অন্তর্ভুক্ত হলে ভারতীয় সশস্ত্র বাহিনীর আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের যাত্র শুরুর ২৫ বছর পূর্তি উপলক্ষে, দিল্লির ‘বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ নামক থিংক ট্যাঙ্কে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত ও রাশিয়ার এই যৌথ উদ্যোগ নিয়ে কথা বলেছেন রাশিয়ান রাষ্ট্রদূত। তিনি বলেছে, “ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও আধুনিকীকরণের ব্যাপক সম্ভাবনা রয়েছে; স্থল-ভিত্তিক মোতায়েনের মাধ্যমে যার যাত্রা শুরু হয়েছিল এবং পরবর্তীতে তা নৌ-জাহাজ, সাবমেরিন ও আকাশপথ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণের অন্তর্ভুক্তির মাধ্যমে সম্প্রসারিত হয়েছে।“
এটি বর্তমান ব্রহ্মোস (BrahMos)-এর ওজনের প্রায় অর্ধেক
  • ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কভা—এই দুটি নদীর নামের সমন্বয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে।
  • কিছু প্রতিবেদন অনুযায়ী, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হতে যাওয়া ‘ব্রহ্মোস-২’ (BrahMos-II) হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণটির ওজন আনুমানিক ১.৩ থেকে ১.৫ টনের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।
  • বর্তমানে, স্থল ও সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সংস্করণগুলোর ওজন প্রায় ৩ টন।
  • বিপরীতে, আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণটির ওজন ২,২০০ থেকে ২,৫০০ কেজির মধ্যে।
  • ওজনে হালকা হওয়ার পাশাপাশি, ব্রহ্মোসের এই সংস্করণটি আকারে ছোট ও আরও বুদ্ধিমান হবে এবং এতে স্টিলথ প্রযুক্তি যুক্ত থাকবে।