মোহনবাগান নয়, কোন দলে যোগ দিচ্ছেন পরমবীর সিং

সবুজ-মেরুনে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে নর্থইস্ট ইউনাইটেডেই থাকতে পারেন পরমবীর সিং। দলবদলের বাজারে নতুন তথ্য ঘিরে চর্চা তুঙ্গে।

paramveer-singh-transfer-update-northeast-united-not-mohun-bagan

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন সিজনের কথা মাথায় অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দল গুলি। কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের পাশাপাশি যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগেসার একাধিক ফুটবল ক্লাব। বিগত কয়েক সপ্তাহ ধরে দল বদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেডের নাম। যেখানে নয়া কোচ নির্বাচনের পাশাপাশি দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল গোষ্ঠ পাল সরণির এই ফুটবল দল।

সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল পরমবীর সিংয়ের নাম। গত মরসুম পর্যন্ত জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। শেষ আইএসএলে দলের হয়ে খেলেছিলেন প্রায় ৯টি ম্যাচ। এছাড়াও ডুরান্ড কাপে ও গোল পেয়েছিলেন এই ফুটবলার। তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল জন আব্রাহামের এই ফুটবল ক্লাবের‌। সেইকথা মাথায় রেখেই তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছিল গতবারের আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান। মনে করা হচ্ছিল যে নয়া মরসুমে হয়তো বাগান ব্রিগেডেই দেখা যাবে এই তরুণ ডিফেন্ডারকে।

   

কিন্তু সেই সম্ভবনা এখন আর নেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী সব ঠিকঠাক থাকলে পাহাড়ের ফুটবল ক্লাব তথা নর্থইস্ট ইউনাইটেডে খেলতে দেখা যেতে চলেছে জাতীয় দলে খেলা ফুটবলারকে।