হুগলি: শ্রীরামপুরের পিয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে (Nimai Mondal)বিশাল দুর্নীতি, অবৈধ জমি দখল এবং নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার সময় স্থানীয় জনতা তাঁকে দেখে ‘চোর চোর’ বলে চিৎকার করে ধিক্কার জানায়। এই ঘটনা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগগুলোকে নতুন করে সামনে এনেছে।
Nimai Mandal, the Deputy Pradhan of Piarapur Panchayat in Serampore, Hooghly, has been arrested for massive corruption, illegal land grabbing, and post-poll violence
The public welcomed him with chants of chor chor pic.twitter.com/dnP8HjS8nG— Hindavi Swarajya(Bengali Hindu) (@harcoresanatani) June 15, 2026
নিমাই মণ্ডল পিয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ তিনি পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন, সরকারি জমি ও ব্যক্তিগত জমি অবৈধভাবে দখল করেছেন এবং নির্বাচনের পর বিরোধীদের উপর হামলা চালিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। দুর্নীতি দমন শাখা ও স্থানীয় থানা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
আরও দেখুনঃ https://kolkata24x7.in/india/meerut-cyber-crime-akram-nizamuddin-arrest/
গ্রেফতারের পরে নিমাই মণ্ডলকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেড করে তাকে নিয়ে যাওয়া হয়। নিমাই মণ্ডলকে আদালত পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিমাই মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ।
পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প যেমন রাস্তা নির্মাণ, নর্দমা, আলো ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ বালি ব্যবসা ও জমি দখলের সঙ্গেও তাঁর যোগসাজশের অভিযোগ উঠেছে। নির্বাচনের পর বিরোধী পক্ষের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়ি ভাঙচুর এবং হুমকির অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।
নিমাই মন্ডলের গ্রেফতারের সঙ্গে সগেই রাজনৈতিক মহলে ফের গুঞ্জন। একাংশের দাবি তৃণমূলের জমানাতে বেলাগাম দুর্নীতির ফসল এই নিমাই মণ্ডলরা। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এদের দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে বলেও দাবি তাদের। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই ধরণের গ্রেফতারিকে প্রতিহিংসা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতারা।





