এনডি-এর পথে সুদীপ! বিদ্রোহের জল্পনা উড়িয়ে ‘মমতা-অনুগত’ই রইলেন নয়না

কলকাতা: তাঁর স্বামী তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রবিবারই বিদ্রোহী সাংসদদের সঙ্গে নতুন দল এনসিপিআই-তে (NCPI) যোগ দিয়েছেন। স্পিকারকে চিঠি দিয়ে এনডিএ-কে সমর্থনের কথাও…

Nayana Bandyopadhyay reaffirms loyalty to Mamata Banerjee

কলকাতা: তাঁর স্বামী তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রবিবারই বিদ্রোহী সাংসদদের সঙ্গে নতুন দল এনসিপিআই-তে (NCPI) যোগ দিয়েছেন। স্পিকারকে চিঠি দিয়ে এনডিএ-কে সমর্থনের কথাও জানিয়েছেন। এরপরই জল্পনা শুরু হয়, তবে কি সুদীপের পথ ধরে দল ছাড়ছেন তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও? তবে সোমবার সমস্ত জল্পনায় জল ঢেলে নয়না স্পষ্ট করে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না। (Nayana Bandyopadhyay reaffirms loyalty to Mamata Banerjee)

‘যাঁকে দুর্গা ডাকি, তাঁকে কীভাবে ছাড়ব!’

দলনেত্রীর প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন নয়না। তিনি স্পষ্ট ভাষায় জানান, মমতাকে তিনি নেত্রী মেনে এসেছেন, সেটাই তাঁর কাছে চরম সত্য। তাঁর কথায়, “আমি দৃঢ়ভাবে দিদির সঙ্গেই আছি। তিনি আমাকে ছেড়ে যেতে পারেন, কিন্তু আমি তাঁকে ছেড়ে যাব না। যাঁকে আমি আমার দুর্গা বলে ডেকেছি, তাঁকে কীভাবে ছেড়ে যেতে পারি? আমি কোনওদিন তাঁর পাশ ছেড়ে যাব না।”

   

ব্যক্তিগত আক্রমণে ক্ষুব্ধ বিধায়ক

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ এবং বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের খবর সামনে আসার পরই নয়নাকে আক্রমণ করেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অনেকেই দাবি করেছিলেন, নয়নার শিবির বদল নাকি স্রেফ সময়ের অপেক্ষা। এই ধরনের মন্তব্য যে তিনি একেবারেই ভালোভাবে নেননি, তা এদিন সাফ করে দেন বিধায়ক। তিনি জানান, দলেরই কিছু সহকর্মীর এই ব্যক্তিগত আক্রমণে তিনি গভীরভাবে মর্মাহত। গোটা বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন।

কী বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?

রবিবার লোকসভার ২০ জন বিদ্রোহী সাংসদ ‘আসল তৃণমূল’ দাবি থেকে সরে এসে নিজেদের নতুন দল এনসিপিআই-এর আত্মপ্রকাশ ঘটিয়েছেন। স্ত্রী নয়নার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বর্ষীয়ান নেতা সুদীপ জানান, তিনি নয়নাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে নয়না শিবির বদলাবেন না, তিনি তৃণমূলেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। একই পরিবারের সদস্য হয়েও পৃথক রাজনৈতিক দলে থাকার একাধিক দৃষ্টান্তও নিজের বক্তব্যের সপক্ষে তুলে ধরেন বিদ্রোহী সাংসদ।