সীমান্তে নেই BSF! অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে এসে ক্ষেতের সবজি চুরি বাংলাদেশিদের

india-bangladesh-border-vegetable-theft-bsf-absence

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ফের উত্তেজনা। (Bangladesh)স্থানীয় কৃষকদের অভিযোগ, বিএসএফের জওয়ানদের অনুপস্থিতিতে বাংলাদেশের কয়েকজন লোক ভারতীয় ভূখণ্ডে ঢুকে ক্ষেতের সবজি লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘিরে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।

   

সীমান্তের এই অরক্ষিত অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।ঘটনাটি ঘটেছে মালদা জেলার সুখদেবপুর সীমান্ত এলাকায়। স্থানীয় কৃষকরা জানান পাশের বাংলাদেশি গ্রাম থেকে কয়েকজন লোক এসে ক্ষেতের সব সবজি তুলে নিয়ে যাচ্ছে । এটা প্রথমবার নয়। আগেও এমন হয়েছে। বিএসএফের লোকজন না থাকলে তারা সহজেই ঢুকে পড়ে।” অন্য কৃষকরাও একই অভিযোগ করেন। তাঁদের দাবি, সীমান্তের এই অংশে বিএসএফের টহল কম থাকায় চোরাই অনুপ্রবেশকারীরা সুযোগ নিচ্ছে।

আরও দেখুনঃন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে ৩০টি পদে নিয়োগ, বেতন ১.৭৭ লক্ষ টাকা

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর ভারতীয় কৃষকরা সীমান্তের কাছে জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকেন। খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের ওপার থেকেও কয়েকশো লোক জড়ো হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। উত্তেজনা বাড়তে বাড়তে দুই পক্ষই পাথর ছুড়তে শুরু করে। সীমান্তের কাঁটাতারের দুই দিক থেকে পাথর ছোড়াছুড়ি চলে কিছুক্ষণ। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি, তবে কয়েকজন সামান্য চোট পেয়েছেন।

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কূটনীতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিনের। বাংলার প্রাক্তন সরকারের আমলে সীমান্তে বেড়া দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই গত ১৫ বছরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বেড়েছে। শুধু সবজি লুট নয় তার সঙ্গে চলছে বেলাগাম গরু এবং মাদক পাচার।

তারা আরও বলেছেন এখন বাংলার নতুন বিজেপি সরকার সীমান্তে বেড়া দিতে তৎপরতা বাড়িয়েছে এবং খুব দ্রুত জমি অধিগ্রহণ করে BSF কে তুলে দিচ্ছে। তাই এখন বাংলাদেশ এবং ভারতের সীমান্তে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে অবৈধ অনুপ্ৰবেশকারী ইস্যুতে এই মুহূর্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে এবং যতদিন না সীমান্তে কাঁটাতার বসছে ততদিন এই ধরণের অবাঞ্চিত কর্মকান্ড চলবে।