বিকেল ৪টের পর থেকে বুথ দখলের আশংকা কমিশনের

booth-capturing-fear-after-4pm-bengal-election-violence

প্রথম দফার নির্বাচনে হিংসা-অশান্তি অব্যাহত। (Booth capturing)বীরভূমের লাভপুর থেকে মুর্শিদাবাদের নওদা সর্বত্রই অশান্তির মেঘ ছড়িয়ে পড়েছে। এই আবহেই নির্বাচন কমিশন আশঙ্কা করছে বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা। শুরু হতে পারে বুথ দখল। এই আবহেই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। সকাল থেকেই বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীর এজেন্টের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই জেলার সিউড়িতে বিজেপি প্রার্থী ও তৃণমূল কর্মীর মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছে। প্রার্থী অভিযোগ করেছেন, তৃণমূল কর্মী ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, তারা শুধু একজন প্রতিবন্ধী ভোটারকে সাহায্য করছিল। এই ঘটনাগুলো ভোটের শুরুতেই পরিস্থিতি কতটা উত্তপ্ত, তা স্পষ্ট করে দিয়েছে।

   

আরও দেখুনঃ শুভেন্দুর উপর হামলা, পুলিশের সামনেই পেটাল দুষ্কৃতীরা, চুরমার প্রার্থীর গাড়ি

মুর্শিদাবাদের নওদায়ও অশান্তি থামেনি। ক্রুড বোমা ছোড়ার ঘটনা ঘটেছে বলে খবর এসেছে। তৃণমূল কর্মীদের সঙ্গে হুমায়ুন কবিরের সংঘর্ষ, পুলিশের সঙ্গে বচসা এসব ঘটনায় স্থানীয় মানুষ আতঙ্কিত। নওদা ও আশপাশের এলাকায় ভোটাররা বলছেন, “ভোট দিতে এসেছি, কিন্তু ভয়ে লাইনে দাঁড়াতে পারছি না। যেকোনো মুহূর্তে ঝামেলা বাঁধতে পারে।” মুর্শিদাবাদ জেলাকে কমিশন সবচেয়ে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে।

তবু অশান্তি কমছে না।নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, বিকেল ৪টার পর ভোটগ্রহণের শেষ পর্যায়ে দুষ্কৃতিরা বুথ দখলের চেষ্টা করতে পারে। এই সময়ে ভোটার সংখ্যা কমে আসে এবং নিরাপত্তা বাহিনীর সতর্কতা কিছুটা শিথিল হয়ে যায় এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমিশন ইতিমধ্যে সব জেলা প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে। কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীকে বিকেলের দিকে আরও সক্রিয় রাখতে বলা হয়েছে।

প্রতিটি সংবেদনশীল বুথের আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।বীরভূম ও মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুরসহ প্রথম দফার অন্যান্য জেলায়ও ছোটখাটো অশান্তির খবর আসছে। ইভিএম বিভ্রাট, প্রক্সি ভোটের অভিযোগ এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এসব ঘটনায় ভোটারদের ভোগান্তি বেড়েছে। সিলিগুড়িতে এক ভোটারের নামে প্রক্সি ভোট দেওয়ার অভিযোগে পরিবার ক্ষুব্ধ হয়েছে। বহরমপুরে একই বুথে চারবার ইভিএম খারাপ হয়ে ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।