
কলকাতা: বাংলার প্রথম সারির কবি এবং গীতিকার শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। (Srijato arrest)তবে নির্বাচন কমিশন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেনি এমনটাই জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। তবে কবি শ্রীজাত ও তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই খবর ১০০ ভাগ সত্যি। তবে কেন এই গ্রেফতারি পরোয়ানা ? এই প্রশ্নই এখন ঘুরছে সামাজিক এবং রাজনৈতিক মহলে।
শ্রীজাতর কেস ফাইল হয় 30জানুয়ারি 2019। কেস স্টেজ – এক্সিকিউশন অফ অ্যারেস্ট বা ডব্লিউ এ। অর্থাৎ, গ্রেফতারি পরোয়ানা জারি। আদালত -21 এসিজেএম। তবে আদালত বলছে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আদালতে হাজিরা তিনি দেননি বা তাকে গ্রেফতার করা হয়নি সেই সময়, কিন্তু আদালতের রেকর্ডে কেসটি রয়েই গিয়েছে। এদিকে আদালতের নিয়ম অনুসারে যাদের নামে গ্রেফতারি পরোয়ানা থাকবে বা গুরুতর অভিযোগ থাকবে নির্বাচনের আগে নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
তাই নির্বাচন কমিশন নয় আদালতের সিদ্ধান্তেই নির্বাচনের মুখে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ২০১৭ সালের মার্চ মাসে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক ওয়ালে ‘অভিশাপ’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। কবিতাটি মূলত সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় মেরুকরণের প্রেক্ষাপটে লেখা হয়েছিল।কবিতাটির শেষ দুই লাইনে একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতীক ত্রিশূলের সঙ্গে কন্ডোমের তুলনা করা হয়েছিল।
আরও দেখুনঃ ‘হিন্দু তাড়াও দেশ বাঁচাও!’ বাসুদেবপুরে তৃণমূলের স্লোগান ঘিরে বিতর্ক
এই অংশটি নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়। হিন্দু সংহতি এবং আরও কিছু সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, শ্রীজাত হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অর্ণব সরকার নামে এক ছাত্র শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) ৬৭ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯৫এ ধারায় (ধর্মীয় ভাবাবেগে আঘাত) মামলা রুজু হয়।
শ্রীজাতর আইনজীবীরা কলকাতা হাইকোর্টে মামলাটি খারিজ করার আবেদন জানান। হাইকোর্ট সেই সময় শ্রীজাতর পাশে দাঁড়িয়ে মত দেয় যে, শিল্পীর বাকস্বাধীনতা থাকা জরুরি। তবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেক জায়গায় রটে গিয়েছিল যে শ্রীজাত গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বাস্তবে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করা হয়নি।

