
শিয়ালদহ: সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগ৷ শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল, আংশিক বাতিল এবং সময়সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রেল সূত্রে জানা গিয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থার কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বহু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে৷ কিছু ট্রেন আংশিকভাবে চলবে এবং কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে৷ পাশাপাশি কিছু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলবে৷
রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে ট্রেনের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে৷ স্টেশন ঘোষণার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও তথ্য দেওয়া হচ্ছে৷ যাত্রীদের বিকল্প পরিবহণের পরিকল্পনা রাখার কথাও বলা হয়েছে৷ ঘন ঘন ট্রেন বাতিল, দেরি এবং রুট পরিবর্তনের কারণে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ সপ্তাহান্তের এই সিদ্ধান্ত সেই অসন্তোষকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে৷
শনিবার বাতিল ট্রেনের তালিকা-
শিয়ালদহ- ডানকুনি ৩২৮৯১ আপ/ ৩২২২২ ডাউন
শিয়ালদহ -রানাঘাট ৬৩১১১ আপ
শিয়ালদহ – নৈহাটি ৩১৪৪৯ আপ/ ৩১৪৫০ ডাউন
শিয়ালদহ- বনগাঁ জংশন ৩৩৬৫৯ আপ/ ৩৩৬৬০ ডাউন
শিয়ালদহ- কৃষ্ণনগর সিটি জংশন ৩১৮৪৪ ডাউন
রবিবার বাতিল থাকবে যে ট্রেনগুলো
শিয়ালদহ – ডানকুনি ৩২২১১ আপ/ ৩২২১২ ডাউন
শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি জংশন- ৩১৮১১ ডাউন
শিয়ালদহ- বনগাঁ জংশন ৩৩৬১১ আপ
সপ্তাহান্তে সংক্ষিপ্ত ট্রেনের তালিকা:
ট্রেন নম্বর ৬৩১০৩ ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার রানাঘাটে যাত্রা শেষ করবে৷ ৩১৫৪২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে৷ ৩১৫১১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে৷ ট্রেন নম্বর ৩৩৬৫৮ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে৷ ট্রেন নম্বর ৩৩৬৬৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট খেরে শুরু করবে৷
সপ্তাহান্তে দেরিতে চলবে যে সকল ট্রেন:
ট্রেন নম্বর ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ২ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলবে৷ ১৩১৩০ যোগবানী-কলকাতা এক্সপ্রেস ২ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলবে৷ ১৩১৪১ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ১ ঘন্টা ৩০ মিনিটে দেরিতে চলবে৷ ৫৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ৩০ মিনিট দেরিতে চলবে৷ ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ১ ঘন্টা দেরিতে চলবে৷ ৩৩৬১৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল ২০ মিনিট দেরিতে চলবে৷

