
২০ বছরের দীর্ঘ বিরতির পর ভারত অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে প্রত্যাবর্তন করেছিল। কিন্তু শুরুটা ভালো হল না। (India vs Japan U20)এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই জাপানের কাছে চূড়ান্তভাবে হারল ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল। ম্যাচটি একচ্ছত্রভাবে জিতেছে। ভারত-জাপান ম্যাচের স্কোর ০-৬।
বৃহস্পতিবার থাইল্যান্ডে আয়োজিত উদ্বোধনী এই ম্যাচের প্রথমার্ধে ভারতের রক্ষণভাগ সামলালেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পরে। ম্যাচের শুরু ১২ মিনিটে একটি গোল খায় ভারত। স্কোর দাঁড়ায় ০-১। এরপর দ্বিতীয়ার্ধে ৫৪-৮৭ মিনিটের মধ্যেই জাপান আরও ৫ গোল দেয় ভারতকে।
ফাইনাল স্কোর হয় ০-৬।
আরও দেখুনঃ ধরা পড়েও হম্বিতম্বি কমছে না সন্ত্রাস ছড়ানো মোফাক্কেরুলের
জাপান ভারতকে বিন্দুমাত্র গোল করার সুযোগ দেয়নি। গোল করা তো দূরের, গোলের সুযোগ সৃষ্টি করতে হিমশিম খেয়েছে ভারত। জাপান গোটা ম্যাচে বল নিজেদের দখলে রেখেছিল, প্রতিপক্ষকে একদম সুযোগ দেয়নি। এছাড়া জাপানের গোলকিপারও নিজেদের রক্ষণভাগ সামলানোর দিকে যথেষ্ট মনোযোগী ছিলেন।
জাপান তাদের উন্নত কারিগরি দক্ষতা ও দ্রুত পাসিংয়ের মাধ্যমে ম্যাচ নিজেদের আয়ত্বে করেছে। আর দ্বিতীয়ার্ধ জুড়ে ভারতের রক্ষণভাগের ত্রুটিগুলোর পূর্ণ সুযোগ নিয়েছে। এই ম্যাচে ভারতের দুর্বলতার জায়গাগুলি স্পষ্ট। আগামী ৫ এপ্রিল অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ভারত। আসন্ন ম্যাচগুলোতে ভালো ফলাফল নিশ্চিত করতে হলে তাদের রক্ষণভাগের দৃঢ়তা এবং বলের ওপর নিয়ন্ত্রণ ও স্থিরতা বাড়াতে হবে। এখন দেখার, গতকালের লজ্জার হার ভুলে নতুন উদ্যমে মাঠে নেমে ভারত জয় ছিনিয়ে আনতে পারে কি না।

