
সোমবার সকালেই ফের বোমাতঙ্কে (Delhi Bomb Threat) চাঞ্চল্য ছড়াল রাজধানী দিল্লিতে। দক্ষিণ দিল্লির তিনটি স্কুল সহ শহরের একাধিক নামী স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছায় দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াডের দল। বর্তমানে একাধিক স্কুল চত্বরে তল্লাশি অভিযান চলছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মোট নয়টি স্কুলে বোমা হামলার হুমকি(Delhi Bomb Threat) সংক্রান্ত ইমেল এসেছে। ইমেলগুলির বিষয়বস্তু প্রায় একই রকম হওয়ায় প্রশাসনের সন্দেহ আরও বেড়েছে। যদিও এখনও পর্যন্ত কোথাও থেকে বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। তবুও কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
হুমকি (Delhi Bomb Threat) পাওয়ার পরই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। অনেক স্কুলে পড়ুয়াদের ক্লাস শুরু হওয়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল খালি করা হয়। কয়েকটি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল উৎকণ্ঠা। অনেকেই সন্তানদের স্কুলে পৌঁছানোর আগেই বাড়ি ফিরিয়ে নিয়ে যান। দিল্লি পুলিশের(Delhi Bomb Threat) এক আধিকারিক জানান, প্রতিটি স্কুলে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। স্কুলের ক্লাসরুম, করিডর, ব্যাগেজ এরিয়া, ছাদ ও আশপাশের এলাকায় খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি, ইমেলগুলির উৎস খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের একটি দল ইমেলের আইপি অ্যাড্রেস ও পাঠানোর উৎস শনাক্ত করার চেষ্টা করছে।

