মালয়েশিয়াতেও চালু হচ্ছে ভারতের UPI! ঘোষণা মোদীর

ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লব আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া (Malaysia)সফরের সময় ঘোষণা করেছেন যে, ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) শীঘ্রই মালয়েশিয়ায়…

upi-launch-malaysia-narendra-modi-announcement

ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লব আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া (Malaysia)সফরের সময় ঘোষণা করেছেন যে, ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) শীঘ্রই মালয়েশিয়ায় চালু হবে। এই ঘোষণা করা হয়েছে কুয়ালালামপুরে ভারতীয় প্রবাসীদের এক অনুষ্ঠানে, যেখানে মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথভাবে উপস্থিত ছিলেন।

এটি ভারত-মালয়েশিয়া সম্পর্কের নতুন মাইলফলক, যা ডিজিটাল অর্থনীতি, পর্যটন, ব্যবসা ও রেমিট্যান্সকে আরও সহজ করে তুলবে।মোদী বলেছেন, “মালয়েশিয়া-ইন্ডিয়া ডিজিটাল কাউন্সিল নতুন পথ খুলে দিচ্ছে। আমি খুশি যে ভারতের UPI শীঘ্রই মালয়েশিয়ায় আসছে।” এই উদ্যোগ NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া) এবং মালয়েশিয়ার PayNet-এর মধ্যে লিঙ্কেজের মাধ্যমে হবে।

   

আরও দেখুন: অসমের বারাকে নামল ১০০ বুলডোজার! উচ্ছেদ ১২০০ মিয়া

দুই দেশের মধ্যে ক্রস-বর্ডার পেমেন্ট সহজ হবে, যাতে ভারতীয় পর্যটক, ছাত্র, ব্যবসায়ী এবং প্রবাসীরা স্ক্যান করে সরাসরি পেমেন্ট করতে পারেন কোনও ক্যাশ বা কারেন্সি এক্সচেঞ্জের ঝামেলা ছাড়াই। মালয়েশিয়ার অফিসিয়ালরা বলেছেন, প্রথমে ট্রান্সফারের পরিমাণে কিছু লিমিট থাকবে, যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। টেকনিক্যাল প্রক্রিয়া সম্পূর্ণ হলে সময়সীমা নির্ধারিত হবে।

UPI-এর আন্তর্জাতিক বিস্তার এখন তুঙ্গে। বর্তমানে UPI লাইভ রয়েছে ভুটান, সংযুক্ত আরব আমিরাত (UAE), সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স, মরিশাস এবং কাতারে। এই দেশগুলোতে ভারতীয়রা BHIM, PhonePe, Google Pay-এর মতো অ্যাপ দিয়ে সহজেই পেমেন্ট করতে পারেন দোকান, রেস্তোরাঁ, ট্যুরিস্ট স্পট সব জায়গায়। এখন মালয়েশিয়া যোগ হচ্ছে এই তালিকায়, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় UPI-এর প্রভাব আরও বাড়াবে।

আগামীতে UPI চালু হওয়ার সম্ভাবনা রয়েছে জাপান (ট্রায়াল চলছে), সাইপ্রাস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং মালদ্বীপে। এই বিস্তার ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI)-এর সাফল্যের প্রমাণ। NPCI ইন্টারন্যাশনালের মাধ্যমে বিশ্বের অনেক দেশে UPI-এর লিঙ্কেজ হচ্ছে, যা ভারতকে গ্লোবাল ফিনটেক লিডার করে তুলছে। মালয়েশিয়ায় ভারতীয় প্রবাসীদের সংখ্যা অনেক প্রায় ৩ লক্ষের কাছাকাছি। তাদের জন্য রেমিট্যান্স সস্তা ও সহজ হবে।

পর্যটকদের জন্যও এটি বড় সুবিধা মালয়েশিয়ায় ভারতীয় টুরিস্টরা বছরে লক্ষ লক্ষ যান, এখন তারা UPI দিয়ে পেমেন্ট করতে পারবেন।এই ঘোষণা মোদির মালয়েশিয়া সফরের (৭-৮ ফেব্রুয়ারি ২০২৬) একটা বড় অংশ। দুই দেশ ১১টি চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে ডিজিটাল পেমেন্ট, সেমিকন্ডাক্টর, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা রয়েছে। মোদী বলেছেন, ভারত ও মালয়েশিয়া একই নীল জল ভাগ করে নেয়, একই মূল্যবোধ শেয়ার করে। এই UPI লঞ্চ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে। রুপি-রিঙ্গিত ট্রেড সেটেলমেন্টের উদ্যোগও চলছে, যা ডলারের উপর নির্ভরতা কমাবে।