তালিবান সরকার: রাজনৈতিক জীবনে কঠিনতর সিদ্ধান্ত নিতে চলেছেন মোদী

নিউজ ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হতে চলেছে। বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো, তালিবান (Taliban) ক্ষমতা দখলের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি বিচার করা হবে। সূত্রের খবর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Narendra Modi wore an army uniform

নিউজ ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হতে চলেছে। বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো, তালিবান (Taliban) ক্ষমতা দখলের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি বিচার করা হবে।
সূত্রের খবর, তালিবান জঙ্গিরা দ্বিতীয়বার আফগানিস্তানে সরকার গঠনের পর ভারত সরকারের কী পদক্ষেপ হবে সেটা অন্যতম আলোচিত বিষয়।

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবানদের একপ্রকার মান্যতা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন এই মুহূর্তে আফগানিস্তানের নিয়ন্ত্রক একমাত্র তালিবান। আর বিকল্প নেই।

   

পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘ টেলিফোনিক আলোচনার পরেই সর্বদলীয় বৈঠক স্থির হয়েছে। বৈঠকে বিজেপির অবস্থান স্পষ্ট জানতে চাইবে বিরোধী দলগুলি।

গোটা বিশ্ব মুখিয়ে আফগান ইস্যুতে ভারতের ভূমিকার দিকে। রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী মোদীর কাছে আফগান তালিবান ইস্যুর উপর সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google