2025 Tata Altroz facelift শোরুমে পৌঁছানো শুরু, শীঘ্রই ডেলিভারি হওয়ার ইঙ্গিত টাটার

2025 Tata Altroz facelift সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে। এবারে এই গাড়ি ক্রেতাদের ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করল টাটা মোটরস (Tata Motors)। আপডেট প্রাপ্ত অলট্রোজ এবারে দেশের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tata Altroz Facelift

2025 Tata Altroz facelift সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে। এবারে এই গাড়ি ক্রেতাদের ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করল টাটা মোটরস (Tata Motors)। আপডেট প্রাপ্ত অলট্রোজ এবারে দেশের সমস্ত ডিলারদের কাছে পৌঁছানোর কাজ শুরু করল সংস্থা। অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়িই মডেলটি ক্রেতাদের নতুন ঠিকানায় পাড়ি দিতে আরম্ভ করবে। উল্লেখ্য, নতুন অলট্রোজ ফেসলিফ্ট ডিজাইন ও ফিচারে বেশ কিছু উল্লেখযোগ্য আপডেট নিয়ে এসেছে, যা গাড়িটিকে আগের থেকে অনেক বেশি আধুনিক ও আকর্ষণীয় করে তুলেছে। বেস মডেলের দাম ৬.৮৯ লাখ থেকে শুরু করে টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ১১.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

2025 Tata Altroz facelift মোট পাঁচটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। যথা – Smart, Pure, Creative, Accomplished এবং Accomplished+। বহির্ভাগে গাড়িটিতে রয়েছে নতুন ডিজাইনের ডুয়েল-বিম এলইডি হেডল্যাম্প, ভ্রু-আকৃতির ডিআরএল, নতুন গ্রিল ও বাম্পার ডিজাইন, এবং আপডেটেড ১৬ ইঞ্চির অ্যালয় হুইল, যা ইভ স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বড় একটি পরিবর্তন এসেছে সামনের দরজার ফ্লাশ-ফিটিং হ্যান্ডেল-এ, যা আগের সাধারণ হ্যান্ডেলের পরিবর্তে এসেছে। পেছনের দরজার হ্যান্ডেল আগের মতোই C-পিলারে অবস্থিত। পিছনের অংশে এখন আর মোটা টেলল্যাম্প নেই, তার পরিবর্তে দেওয়া হয়েছে নতুন ডিজাইনের স্লিম এলইডি কানেক্টেড টেলল্যাম্প যা পুরো টেলগেটের কেন্দ্রে একটি সরল রেখার মতো বিস্তৃত।

   

Hyundai দিচ্ছে 85,000 ছাড়, জুনে Exter, i20, Venue ও Grand i10 NIOS কেনার দারুণ সুযোগ

2025 Tata Altroz facelift: নতুন রঙ ও আধুনিক প্রযুক্তি

নতুন Tata Altroz facelift-এর কেবিনে বেইজ ও ব্ল্যাক ডুয়াল-টোন থিম দেখা যায়। ড্যাশবোর্ডে নতুন লেয়ারড ডিজাইন এবং দু’স্পোক স্টিয়ারিং হুইল থাকছে, যার মাঝখানে আলোকিত টাটা লোগো রয়েছে। এই স্টিয়ারিং হুইলটি নেওয়া হয়েছে নতুন নেক্সন থেকে।

এছাড়াও রয়েছে টাচ-কন্ট্রোল এসি প্যানেল, যার মাধ্যমে এয়ার কন্ডিশনের সেটিং সহজেই নিয়ন্ত্রণ করা যায়। গুরুত্বপূর্ণ ফিচারগুলির মধ্যে আছে ১০.২৫ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ভয়েস কমান্ড সাপোর্টসহ সানরুফ, রিয়ার এসি ভেন্টসহ অটো ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, পুশ বাটন স্টার্ট/স্টপ, অটো-ফোল্ডিং ওআরভিএম, এবং ৮ স্পিকার সাউন্ড সিস্টেম।

নিরাপত্তার ক্ষেত্রে নতুন অলট্রোজ ফেসলিফ্টে ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), টাইর প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS), ৩৬০-ডিগ্রি ক্যামেরা ব্লাইন্ড স্পট মনিটরের সাথে, সকল যাত্রীর জন্য তিন-পয়েন্ট সিটবেল্ট, এবং আইএসওফিক্স চাইল্ড সিট অ্যাঙ্করেজ।

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

২০২৫ সালের অলট্রোজ তিনটি ভিন্ন পাওয়ারট্রেইন বিকল্পে উপলব্ধ। ইঞ্জিনের তালিকায় আছে ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, ১.২ লিটার পেট্রোল-সিএনজি ভ্যারিয়েন্ট এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। ট্রান্সমিশনের অপশন হিসেবে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, ৫-স্পিড এএমটি এবং ৬-স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক (DCT)।

প্রসঙ্গত, 2025 Tata Altroz facelift এখন আরও আধুনিক ডিজাইন ও সেফটি ফিচার সহ বাজারে এসেছে। প্রিমিয়াম হ্যাচব্যাক ক্রেতাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় পছন্দ, বিশেষ করে যাঁরা ডিজাইন, ফিচার ও সুরক্ষার একটি ভালো সমন্বয় চান।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google