একলাফে 1 লাখ টাকা মহার্ঘ হল মার্সিডিজের এই জনপ্রিয় গাড়ি

মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া (Mercedes-Benz India) তাদের নতুন প্রজন্মের E-Class-এর দাম সর্বোচ্চ ১ লাখ টাকা বাড়ানোর ঘেষণা করেছে। এই মূল্যবৃদ্ধি অবিলম্বে কার্যকর হয়েছে, তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট ভ্যারিয়েন্টের জন্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mercedes-Benz E-Class

মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া (Mercedes-Benz India) তাদের নতুন প্রজন্মের E-Class-এর দাম সর্বোচ্চ ১ লাখ টাকা বাড়ানোর ঘেষণা করেছে। এই মূল্যবৃদ্ধি অবিলম্বে কার্যকর হয়েছে, তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য। নতুন মূল্য অনুযায়ী, Mercedes-Benz E 200-এর দাম এখন ৭৯.৫০ লাখ, এবং E 220d-এর দাম ৮২.৫০ লাখ (এক্স-শোরুম) দাঁড়িয়েছে। তবে E 450 4Matic-এর মূল্য পরিবর্তন করা হয়নি এবং এটি আগের মতোই ৯২.৫০ লাখে (এক্স-শোরুম) উপলব্ধ রয়েছে।

সদ্য লঞ্চ হওয়া Royal Enfield Classic 650-এর কোন ভ্যারিয়েন্টে কোন রঙ, রইল বিশদ তথ্য

   

Mercedes-Benz E 200: ফিচার ও স্পেসিফিকেশন

দাম বাড়লেও E-Class-এর ফিচার বা কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে কোনো পরিবর্তন করা হয়নি। ভারতের বাজারে এই লাক্সারি সেডানটি লং-হুইলবেস ভার্সনে উপলব্ধ, যেখানে পেট্রোল ও ডিজেল উভয় ইঞ্জিন বিকল্প রয়েছে।

E 200 ভ্যারিয়েন্টটি ২.০-লিটার, ফোর-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত, যা ২০১ বিএইচপি শক্তি এবং ৩২০ এনএম টর্ক উৎপন্ন করে। E 220d ভ্যারিয়েন্টে ২.০-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে, যা ১৯৪ বিএইচপি শক্তি এবং ৪৪০ এনএম টর্ক প্রদান করে। আবার শীর্ষ মডেল E 450 4Matic ভ্যারিয়েন্টটি ৩.০-লিটার, সিক্স-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত, যা ৩৭৫ বিএইচপি শক্তি এবং ৫০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

এই সব ভ্যারিয়েন্টে ৪৮-ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেম যুক্ত রয়েছে, যা জ্বালানি দক্ষতা বাড়ায় এবং স্টার্ট-স্টপ প্রযুক্তির মাধ্যমে স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স প্রদান করে। ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন প্রতিটি মডেলে স্ট্যান্ডার্ড হিসাবে উপলব্ধ।

Bajaj Platina 110 ABS থেকে Hero Xtreme 160R 2V, এই 5 বাজেটের মোটরসাইকেলে মিলবে ABS

প্রসঙ্গত, Mercedes-Benz E-Class ভারতের অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম সেডান, যা বিলাসিতা, অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে বাজারে শীর্ষস্থানে রয়েছে। দাম বৃদ্ধি সত্ত্বেও এই গাড়ির আকর্ষণ কমেনি, কারণ এটি তার সেরা ফিচার ও অসাধারণ পারফরম্যান্স দিয়ে গ্রাহকদের মন জয় করতে সক্ষম।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google