Airtel-এর দুর্দান্ত প্ল্যান! একবার রিচার্জে ২ মাস নিশ্চিন্ত, প্রতিদিন 1.5 GB ডেটা ও ফ্রি কলিং

এয়ারটেল (Airtel) তার গ্রাহকদের জন্য নতুন ও আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী। যারা ঘনঘন রিচার্জ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তাঁদের জন্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Airtel

এয়ারটেল (Airtel) তার গ্রাহকদের জন্য নতুন ও আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী। যারা ঘনঘন রিচার্জ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তাঁদের জন্য এয়ারটেল-এর ৬১৯ টাকার প্ল্যান হতে পারে আদর্শ বিকল্প। একবার রিচার্জ করলেই পাওয়া যাবে ৬০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কলিং ও ১০০ এসএমএস। সবমিলিয়ে, এই প্ল্যানের মাসিক খরচ পড়বে মাত্র ১০ টাকা।

Airtel-এর প্ল্যানে বিনোদন ও অতিরিক্ত সুবিধা

এই প্ল্যানে কেবলমাত্র মোবাইল পরিষেবাই নয়, বিনোদনের জন্যও থাকছে বিশেষ সুবিধা। Airtel Xstream App-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যার মাধ্যমে SonyLIV-সহ একাধিক OTT প্ল্যাটফর্মের কনটেন্ট স্ট্রিম করা যাবে। এছাড়া, Apollo 24|7 Circle সাবস্ক্রিপশন ও বিনামূল্যে হ্যালোটিউনস-এর সুবিধাও অন্তর্ভুক্ত।

   

আবার যদি ৬০ দিনের পরিবর্তে একটু বেশি বা কম মেয়াদের প্ল্যান চান, তবে এয়ারটেলের কাছে ৬৪৯ টাকার এবং ৯২৯ টাকার প্ল্যান-ও রয়েছে।

৬৪৯ টাকার প্ল্যান:

৫৬ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, ১০০ এসএমএস/দিন। এর সঙ্গে রয়েছে Xstream মোবাইল প্যাক সাবস্ক্রিপশন।

৯২৯ টাকার প্ল্যান:

৯০ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০ এসএমএস/দিন। এর সঙ্গে রয়েছে Wynk Music সাবস্ক্রিপশন, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Apollo 24|7 Circle সাবস্ক্রিপশন। প্রসঙ্গত, এয়ারটেলের এই বিশেষ রিচার্জ প্ল্যানগুলি যাদের দীর্ঘমেয়াদে ভালো পরিষেবা ও অতিরিক্ত সুবিধা প্রয়োজন, তাদের জন্য আদর্শ হতে পারে। একবার রিচার্জ করলেই মিলবে নিরবিচ্ছিন্ন পরিষেবা, তাও প্রতিদিনের খরচ মাত্র ১০ টাকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google