হ্যালে ‘অনাস্থা’ বায়ুসেনা প্রধানের, প্রশ্নে তেজসের ভবিষৎ

ভারতীয় বিমান বাহিনীকে (Indian Air Force) সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় বিতর্ক তুঙ্গে। যার প্রতিক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (HAL) জানাল, এটি কোনো ঢিলেমি নয়, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
hal-lack-of-confidence-iaf-chief-tejas-future-questions

ভারতীয় বিমান বাহিনীকে (Indian Air Force) সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় বিতর্ক তুঙ্গে। যার প্রতিক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (HAL) জানাল, এটি কোনো ঢিলেমি নয়, বরং প্রযুক্তিগত সমস্যার কারণে ছিল। হ্যালের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে সেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে এবং শীঘ্রই তেজস যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) হাতে পৌঁছে দেওয়া হবে।

২০২৩ সালের অক্টোবরে তেজস মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নতুন প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে, বেঙ্গালুরুর হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড (HAL) কে ৪০টি যুদ্ধবিমান সরবরাহের বরাত দেওয়া হয়েছিল। পরবর্তীতে, ৮৩টি তেজস যুদ্ধবিমান (Tejas Aircraft) কেনার জন্য আরও বরাত দেওয়া হয়। তবে, প্রথম বরাতের যুদ্ধবিমানের সব ক’টি এখনও সরবরাহ করা হয়নি, যা নিয়ে ভারতীয় বিমান বাহিনীর প্রধান অসন্তোষ প্রকাশ করেছেন।

   

মঙ্গলবার বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’-এ যোগ দিতে গিয়ে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ বলেন, ‘‘এই মূহূর্তে হ্যালের উপর আমাদের আস্থা নেই।’’

এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহের অসন্তোষ প্রকাশের পর, ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (HAL) এর চেয়ারম্যান ডিকে সুনীল বলেন, ‘‘বায়ুসেনার প্রধানের উদ্বেগের কারণ যথেষ্ট সংগত। তবে, আমি এটা স্পষ্ট করতে চাই যে, তেজস (Tejas Aircraft) সরবরাহের বিলম্ব কোনো ঢিলেমির কারণে হয়নি। আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল, যা এখন সমাধান করা সম্ভব হয়েছে।’’ তিনি আরও জানান, চলতি বছরের শেষে তিনটি তেজস যুদ্ধবিমান সেনাবাহিনীকে দেওয়া হবে এবং আগামী তিন বছরের মধ্যে বরাত অনুযায়ী সব তেজস যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর হাতে পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, তেজস একটি হালকা ওজনের ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান যা বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখে। এই বিমানের ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ ও সরঞ্জাম ভারতীয় সংস্থাগুলির তৈরি, যা ভারতের প্রতিরক্ষা শিল্পের স্বয়ংসম্পূর্ণতার একটি বড় উদাহরণ।

একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টে জানানো হয়েছে যে, চিনের জেএফ-১৭ এর তুলনায় তেজসের আধুনিক সংস্করণ প্রযুক্তিগত দিক থেকে চিনা বিমানটির চেয়ে অনেক ভালো এবং উন্নত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google