ছোটদের ডার্বিতেও দাপট বজায় বাগান শিবিরের 

এআইএফএফ জুনিয়র লিগে (AIFF Junior League) আজ ছিল মহারণ। অর্থাৎ কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল (East Bengal) বনাম মোহনবাগানের (Mohun Bagan) এই লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন শিবির। ম্যাচ শেষে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এআইএফএফ জুনিয়র লিগে (AIFF Junior League) আজ ছিল মহারণ। অর্থাৎ কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল (East Bengal) বনাম মোহনবাগানের (Mohun Bagan) এই লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন শিবির। ম্যাচ শেষে স্কোরলাইন ২-৪। কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় হ্যাটট্রিক করেছে মোহনবাগানের রাজদীপ পাল।

খেলা শুরুর ২৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন রাজদীপ। দ্বিতীয় গোলটি আসে ৪২ মিনিটে। রাজদীপের পা থেকেই। বিরতির সংযুক্ত সময়ে কার্ড দেখে মোহনবাগানের রোহিত বর্মন। দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন আরও একটি গোলটি পায় ৪৭ মিনিটের মাথায় রোহিতের পা থেকে। এরপর বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করেন দুই দলের কোচ।

   

খেলায় ফেরার সুযোগ থাকলেও এই সুযোগ হারায় লাল-হলুদ শিবির। ৬০ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন সেই রাজদীপ। অর্থাৎ হ্যাটট্রিক।

অন্যদিকে বহু সুযোগ মিস করার পর অবশেষে গোলে ফেরে ইস্টবেঙ্গল। ৬৪ এবং ৭৪ মিনিটের মাথায় দুটি গোল করে ইস্টবেঙ্গল। গোল দুটি করেছেন শিশির সরকার এবং রমিত দাস।

৭৭ মিনিটের মাথায় একটি হলুদ কার্ডও খায় রমিত।

সবমিলিয়ে একটি উত্তেজনাপূর্ণ খেলা উপহার পেয়েছে ময়দান সমর্থকরা।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে রাজদীপ পাল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google