জানুয়ারিতেই রোদের তেজ, পারদ পেরোবে ৩০এর ঘর

Kolkata weather: জানুয়ারি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ৩০°সে। বাড়বে রোদের তেজ। আগামী ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ২৯ থেকে ৩১°সে এর মধ্যে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata weather: Rising Temperatures in January

Kolkata weather: জানুয়ারি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ৩০°সে। বাড়বে রোদের তেজ। আগামী ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ২৯ থেকে ৩১°সে এর মধ্যে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৯°সে এর আশেপাশে।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।  বুধবার থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে । জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারির প্রথমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে । রাজ্যজুড়েই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। তা ত্রিশ ছাড়িয়ে যাবে।

   

আজ, মঙ্গলবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার ছিল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ও ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে ।  মঙ্গল ও বুধবার বৃষ্টি, শিলাবৃষ্টি এমনকি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় । এই দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা ।

আজ ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে । আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই সতর্কবার্তা রয়েছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে । বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০. ৫ ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ২৫. ৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০. ৫ ডিগ্রি নিচে । এটাই লাফিয়ে বেড়ে ৩০ পেরিয়ে যাবে। গতকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google