Bajaj Platina 110 ABS-এর উৎপাদন বন্ধ হল, বাজাজের কেন এমন সিদ্ধান্ত?

২০২৫ শুরু হওয়ার পর থেকে একের পর এক মোটরসাইকেলের বিক্রি বন্ধের খবর সামনে আসছে। Royal Enfield Bullet 350-এর মিলিটারি সিলভার কালার ভ্যারিয়েন্ট এবং Bajaj Pulsar F250-এর পর আরও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bajaj Platina 110 ABS discontinued in India

২০২৫ শুরু হওয়ার পর থেকে একের পর এক মোটরসাইকেলের বিক্রি বন্ধের খবর সামনে আসছে। Royal Enfield Bullet 350-এর মিলিটারি সিলভার কালার ভ্যারিয়েন্ট এবং Bajaj Pulsar F250-এর পর আরও এক বাইক বাজার থেকে চিরবিদায় নিতে চলেছে। এটি হচ্ছে Bajaj Platina 110 ABS। বিগত কয়েক বছরে কম বিক্রির কারণে বাজাজ অটো (Bajaj Auto) এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে Platina 110 ABS-এর যাবতীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে।

Ather 450X দারুণ আপডেট পেতে চলেছে, বাজার কাঁপাতে কবে আসছে?

   

Bajaj Platina 110 ABS-এর বিক্রি বন্ধ হল

Bajaj Platina 110 ABS ছিল ১২৫ সিসির নিচে একমাত্র মোটরসাইকেল, যা সিঙ্গেল-চ্যানেল এবিএস সহ বাজারে উপলব্ধ ছিল। তবে, এটি Platina সিরিজের সবচেয়ে দামি মডেল ছিল। যে কারণে বিক্রির হার খুবই কম ছিল। তাই বাজাজj মডেলটির উৎপাদন বন্ধের পথে হেঁটেছে।

তবে, এবিএস ভার্সন বন্ধ হলেও, Platina 110-এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টটি বাজারে বিদ্যমান থাকবে। Platina 110 একটি ১১৫ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত, যা ৭০০০ আরপিএম গতিতে ৮.৪৪ বিএইচপি শক্তি এবং ৫০০০ আরপিএম গতিতে ৯.৮১ এনএম পিক টর্ক উৎপন্ন করে। বাইকটি পাঁচ-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

Bajaj Pulsar F250 চিরতরে হারিয়ে গেল! বিক্রি বন্ধের কারণ কী জানেন?

এদিকে Bajaj Platina 110 ABS মডেল বন্ধ হওয়া মানে সংস্থা এখন শুধুমাত্র ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের ওপরই নির্ভর করবে, যা সাশ্রয়ী দামের কারণে বাজারে বেশ জনপ্রিয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google