Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে ‘গণহত্যা’ তদন্ত শেষের নির্দেশ

বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা চলেছে। গত জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিল ...

By Rana Das

Published:

Follow Us
Bangladesh PM Sheikh Hasina

বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা চলেছে। গত জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিবিসি জানাচ্ছে, সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিন ট্রাইবুন্যালের কার্যতালিকায় ছিল শেখ হাসিনার মামলা।

   

গত ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিন থেকে তিনি ভারতে আশ্রিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস রবিবার জাতির উদ্দেশে ভাষণে বলেছেন “স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইবো। কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো।”

সোমবার বাংলাদেশের অপরাধ ট্রাইবুন্যালে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন  মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরে শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি। আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google