ধস নেমে যেন মৃত্যুর গুহা! রাতেই কালিম্পং-গ্যাংটক যোগাযোগ বিচ্ছিন্ন

ভয়াবহ দৃশ্য! গাড়ির হেডলাইটে যারা দূর থেকে দেখেছেন তারা বলছেন ঠিক যেন মৃত্যুর গুহা। বিরাট হাঁ করা মুখ সবকিছু গিলে নিতে প্রস্তুত। ধস নেমে এমনই পরিস্থিতি (NH 10 ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kalimpong-Gangtok NH 10 Severed Due to Massive Landslide

ভয়াবহ দৃশ্য! গাড়ির হেডলাইটে যারা দূর থেকে দেখেছেন তারা বলছেন ঠিক যেন মৃত্যুর গুহা। বিরাট হাঁ করা মুখ সবকিছু গিলে নিতে প্রস্তুত। ধস নেমে এমনই পরিস্থিতি (NH 10 landslide) ১০ নম্বর জাতীয় সড়কে।

রাতেই বিচ্ছিন্ন হয়ে গেল শিলিগুড়ি-কালিম্পং হয়ে সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়ার সড়ক যোগাযোগ। কারণ ১০ নম্বর জাতীয় সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। সেতিঝোরার কাছে এই ধস নেমেছে। কালিম্পং ও দার্জিলিং জেলা প্রশাসনের সতর্কতা এই পথটি এড়িয়ে চলুন। মঙ্গলবার সকালের আগে পরিস্থিতি স্পষ্ট হবে না।

   

কালিম্পং জেলা প্রশাসনের সতর্কতা, অনুগ্রহ করে সমস্ত সিকিম, কালিম্পং এবং শিলিগুড়ির যাত্রীরা গোরুবাথান লাভা-ঋষি পথ আপাতত ব্যবহার করা যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক 10-এ সমস্ত ধরণের যানবাহন থামানো হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বলেছেন পূর্ত বিভাগ (PWD) পরিস্থিতির মূল্যায়নের পর ট্রাফিক চলাচলের আদেশ জারি করা হবে।

কালিম্পংয়ের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, জাতীয় সড়কে সেতিঝোরার কাছে কয়েকটি মালবাহী গাড়ি কোনোরকমে ধসের মুখে থেমে যায়। সামাজিক মাধ্যমে সেই ধসের অংশ ছড়িয়েছে। ছবি দেখে জারি হয়েছে সতর্কতা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google