রবিবার ফের সস্তা হল সোনা-রুপো, জানুন রেট

বিগত কিছু সময় ধরে সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আজ কি সোনা বা রুপোর দর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Gold and silver prices today on 21-11-2024: Check latest rates in your city

বিগত কিছু সময় ধরে সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আজ কি সোনা বা রুপোর দর কমল কলকাতায়? জেনে নিন ঝটপট। জানা যাচ্ছে, গতকাল শনিবার সোনা ও রুপোর দাম নিম্নমুখী ছিল।

আজ রবিবার অর্থাৎ ছুটির দিন। আর আজ কি দাম কমল সোনা বা রুপোর? জানতে হলে চোখ রাখুন লেখাটির ওপর। আপনারও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ এক সুখবর। আর সেই সুখবর হল আজ সোনা বা রুপোর দাম নতুন করে বাড়েনি। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

আজ শহর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬৬,৮০০ টাকায়। অন্যদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭২,৮৭০ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। আজ শহরে ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৪,৬৬০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও আর নতুন করে বাড়েওনি বা কমেওনি। জানা গিয়েছে, আজ কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৮৪৫০ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ৮৪,৫০০ টাকা।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।

 

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google