Home Technology চলতি মাসে লঞ্চ করতে চলেছে গুগল Pixel 9 এর একাধিক ভ্যারিয়েন্ট, জানুন...

চলতি মাসে লঞ্চ করতে চলেছে গুগল Pixel 9 এর একাধিক ভ্যারিয়েন্ট, জানুন স্পেসিফিকেশন

google-pixel-pro

গুগল (Google Pixel) তার মেড বাই গুগল 2024 ইভেন্টে পিক্সেল 9 সিরিজ লঞ্চ করতে চলেছে । এই আসন্ন লাইনআপে চারটি মডেল থাকবে বলে আশা করা হচ্ছে, Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL এবং ফোল্ডেবল Pixel 9 Pro Fold। গুগল এই বছরের অগস্টের শুরুতে লঞ্চ করেতে চলেছে Pixel 9-এর লাইনআপটি। তবে 13 অগস্ট বিশ্বব্যাপী পৌঁছে যাবে এই স্মার্টফোন, তারপরে 14 অগস্ট ভারতে তা পাওয়া যাবে।

- Advertisement -

সুতরাং, স্মার্টফোনগুলি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমেও পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও, গত মাসের এক সূত্র মারফৎ জানা যায় যে Pixel 9 সিরিজের দাম আগের মডেলের তুলনায় বেশি হতে পারে। সেক্ষেত্রে Pixel 9 Pro এর মূল্য প্রায় ₹84,000 টাকা, আবার Pixel 9 Pro XL প্রায় ₹1,01,000 হতে পারে। এছাড়া Pixel 9 এর মূল্য প্রায় ₹59,000 টাকা।

   

4G মডেল লঞ্চ করার এক মাস পরেই 5G মডেল লঞ্চ করে চমক দিল Realme

এর পাশাপাশি Pixel 9 Pro Fold দুটি বিকল্পে আসবে – প্রথমটি 256GB সহ যার মূল্য প্রায় ₹1,51,000 টাকা এবং দ্বিতীয়টিতে 512GB স্টোরেজ রয়েছে যার দাম প্রায় ₹1,61,000 হবে বলে আশা করা হচ্ছে।স্পেসিফিকেশনের পরিপ্রেক্ষিতে, Pixel 9 স্মার্ট ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 48MP আল্ট্রাওয়াইড লেন্স সহ একটি 6.3-ইঞ্চি অটুয়া ডিসপ্লে, টেনসর G4 চিপ এবং 12GB পর্যন্ত RAM থাকবে৷

Pixel 9 Pro একটি 120Hz রিফ্রেশ রেট, একটি 4,600mAh ব্যাটারি এবং তিনটি 50MP সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি 6.34-ইঞ্চি ডিসপ্লে অফার করবে। Pixel 9 Pro XL-এ একটি 6.73-ইঞ্চি OLED প্যানেল, একটি 5,050mAh ব্যাটারি এবং অনুরূপ ক্যামেরা সেটআপ থাকবে।

Pixel 9 Pro Fold-এ একটি 8-ইঞ্চি প্রধান ডিসপ্লে, একটি 6.3-ইঞ্চি কভার স্ক্রিন এবং 16GB পর্যন্ত RAM, উন্নত AI টুলস এবং একটি বিল্ট-ইন VPN থাকবে। লঞ্চ করা হলে, স্মার্টফোনগুলি সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে চলবে এবং এটি পিক্সেল স্ক্রিনশট এবং অ্যাড মি-এর মতো উন্নত AI সরঞ্জামগুলির সাথে সজ্জিত হবে যা ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে।

Follow on Google