জেলে থেকেও আরও বিপাকে ‘অপা’! কেন্দ্রীয় এজেন্সির বিরাট পদক্ষেপ

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় (Partha-Arpita) আরও বিপাকে পড়লেন। এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁদের আয়-ব্যয়ের উৎস এবং হিসেব খুঁজতে ব্যস্ত ছিল। এবার আয়কর বিভাগ অপার সম্পত্তি বাজেয়াপ্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
partha chatterjee

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় (Partha-Arpita) আরও বিপাকে পড়লেন। এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁদের আয়-ব্যয়ের উৎস এবং হিসেব খুঁজতে ব্যস্ত ছিল। এবার আয়কর বিভাগ অপার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল।

জ্যোতিপ্রিয় মল্লিকের ‘মারাত্মক’ বুকে ব্যথা! রাতেই ছুটতে হল হাসপাতালে

   

প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর বান্ধবীর দু’জনেই জেলে রয়েছেন। সূত্রের খবর, পৃথক মামলা শুরুর পর তাঁরা একাধিকবার পার্থর বান্ধবীকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর সম্পত্তি ও টাকার উৎস জানতে চান। আয়কর দফতর সূত্রে জানা যায়, সম্পত্তিগুলি নিজের স্বীকার করলেওএ ই সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে তার উৎস জানাতে পারেননি অর্পিতা। জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা এখনও পর্যন্ত ১৬ সম্পত্তি চিহ্নিত করেছে।

লড়াই করেও সংসদ থেকে খালি হাতেই ফিরলেন সায়নী

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে পার্থ ও অর্পিতা। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দুজন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বান্ধবীর বাড়ি থেকে কোটি টাকা মেলে। উদ্ধার হয় প্রচুর গহনাও। প্রসঙ্গত গ্রেফতারের আগেই অর্পিতার ফ্ল্যাট খেকে বিপুল টাকা ও গয়না মিলেছিল। তখন অর্পিতা তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি বলেও উল্লেখ করেন ইডি-র আইনজীবী। অর্পিতা দুর্নীতিতে যুক্ত না হলে ওই টাকা তাঁর ফ্ল্যাটে কিভাবে গেল, ঘনিষ্ঠ কেউ না হলে কেউ ফ্ল্যাটের চাবি কেন দেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পার্থর উদ্ধৃতি তুলে ধরে ইডি-র আইনজীবী আরও বলেন, ‘২০১২ থেকে বোলপুরে পার্থ-অর্পিতার সম্পত্তি রয়েছে। সে ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়ও বলেছেন তিনি কিছু জানেন না, অর্পিতা জানেন।’ অর্পিতাকে ফাঁসানোর দাবি খারিজ করে ইডি-র পাল্টা যুক্তি, ‘উনি বলছেন, জোর করে যুক্ত করা হয়েছে। কিন্তু তার জন্য কোনও অভিযোগ কোথাও করেছিলেন কি? উনি আসলে ওই জীবনযাত্রা ভোগ করেছেন।’ অর্পিতা ‘একই দোষে দুষ্ট’ বলেও দাবি জানান তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google