সপ্তাহান্তে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৫৭,৭২৮ টাকা, কিনবেন নাকি?

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আর মাত্র কিছু সময়ের পরেই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। এদিকে বিয়ের মরসুমের আগে বিগত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আর মাত্র কিছু সময়ের পরেই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। এদিকে বিয়ের মরসুমের আগে বিগত কয়েকদিন ধরে সোনা ও রুপোর দামে বিরাট পতন লক্ষ্য করা গিয়েছিল। আজও কিন্তু এই দুই মহা মূল্যবান ধাতুর দামে বিরাট চমক দেখা গেল।

আজ শুক্রবার ২৮ জুন কি সোনা বা রুপোর দাম কমল নাকি বাড়ল সেটা জানতে ইচ্ছুক? তাহলে জেনে রাখুন, আজ দেশে এক ধাক্কায় অনেকটাই বাড়ল সোনার দাম।২২ ক্যারেটে ৪০০০ টাকা এবং ২৪ ক্যারেটে ৪৩০০ টাকা অবধি বেড়েছে। আজ ২২ ক্যারেটে ৮ গ্রামে ৩২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫২,৯২০ টাকা। এছাড়া ১০ গ্রাম সোনার দাম ৪০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,১৫০ টাকায়। এদিকে ২২ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৪০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৬১,৫০০ টাকা।

   

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। শহরে ২৪ ক্যারেটে ৮ গ্রামের দাম ৩৪৪ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৭,৭২৮ টাকা। আজ কলকাতায় ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৪৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭২,১৬০ টাকা। এছাড়া কলকাতায় ২৪ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৪৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,২১,৬০০ টাকা।

আজ জানেন শহরে ১৮ ক্যারেটের দাম কত? তাহলে জানিয়ে রাখি, আজ ১৮ ক্যারেটে ১০ গ্রামের দাম ৩২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,১২০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৩২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪১,২০০ টাকা। আজ রুপোর দামেও বিরাট চমক লক্ষ্য করা গেল। আজ আর নতুন করে রুপোর দাম বাড়েওনি আবার কমেওনি। জানা গিয়েছে, আজ ১০০ গ্রাম রুপোর দাম ৯০০০ টাকা এবং এক কেজি রুপোর দাম ৯০,০০০ টাকা।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google