বাংলায় আরও খানিকটা এগোল বর্ষা, ভারী বৃষ্টি নামবে?

বর্ষা (Monsoon) নিয়ে আরও বড় সুখবর দিল আবহাওয়া দফতর (IMD)। এক ধাক্কায় আরও অনেকটা বর্ষা এগিয়ে গেল রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে বাংলাও। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই খবর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বর্ষা (Monsoon) নিয়ে আরও বড় সুখবর দিল আবহাওয়া দফতর (IMD)। এক ধাক্কায় আরও অনেকটা বর্ষা এগিয়ে গেল রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে বাংলাও। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই খবর বর্ষাপ্রেমীদের মন ভালো করে দেবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি তবে আরও ঝেঁপে বৃষ্টি নামবে শেষমেষ? জেনে নিন বিশদে।

আইএমডি জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও বেশ খানিকটা অগ্রগতি হল। জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও উত্তর আরব সাগর, গুজরাটের অবশিষ্ট অংশে, রাজস্থানের আরও কিছু অংশ, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ, পশ্চিম উত্তরপ্রদেশের আরও কিছু অংশ, বিহার, পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে প্রবেশ করল।

   

শুধু তাই নয়, উত্তরাখণ্ডের বেশিরভাগ অংশ, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাবের কিছু অংশে বর্ষা আরও বেশ খানিকটা এগিয়ে গেল। ভারতীয় আবহাওয়া বিভাগ বুলেটিন জারি করে জানিয়েছে, রাজস্থানের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল হয়েছে। সেইসঙ্গে মধ্যপ্রদেশের বাকি অংশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের আরও কিছু অংশ, চণ্ডীগড় এবং হরিয়ানা, দিল্লির কিছু অংশে, আগামী ২-৩ দিনের মধ্যে পঞ্জাবের আরও কিছু অংশ, উত্তরাখণ্ডের বাকি অংশ, হিমাচল প্রদেশ এবং জম্মুর বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google