সোনার দামে ব্যাপক স্বস্তি, কলকাতায় ২৪ ক্যারেটের রেট কত?

ফের একবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম। এদিকে, আপনিও যদি সোনা ও রুপো কেনার (Gold Silver Price) পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে নিন আজ এই দুই মহা মূল্যবান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gold

ফের একবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম। এদিকে, আপনিও যদি সোনা ও রুপো কেনার (Gold Silver Price) পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে নিন আজ এই দুই মহা মূল্যবান ধাতুর দাম কত।

জানলে অবাক হবেন, আজ বুধবার মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৭,২৫০ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম ৭৮,২০০ টাকা। একই সঙ্গে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৯৫ হাজার টাকায়। তবে আপনিও কি শহর কলকাতার বাসিন্দা এবং সোনার জিনিস বানানোর প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনালী খবর। আজ আর নতুন করে শহরে সোনার দাম বাড়েনি। এদিকে রুপোর দামও আজ ঝপ করে কমে গিয়েছে।

   

আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৬,২০০ টাকা। ১০০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬,৬২,০০০ টাকায়। অন্যদিকে আজ ২৪ ক্যারেটের রেট কত জানেন? তাহলে জানিয়ে রাখি, আজ শহরে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৭২,২২০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৭,২২,২০০ টাকা।

২২, ২৪ ক্যারেট তো গেল, কিন্তু ১৮ ক্যারেটের দাম আজ কততে যাচ্ছে? তাহলে জানিয়ে রাখি, তিলোত্তমায় ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৫৪,১৬০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৫,৪১,৬০০ টাকা। আজ শহরে আবার রুপোর দাম বেশ অনেকটাই কমেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯১০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯১,০০০ টাকায়।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google