রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ‘হেরো মুকুটেই’ ভরসা রাখল তৃণমূল

জল্পনাই সত্যি (Mukut Mani Adhikari) হল! লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনেও মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রাখল তৃণমূল। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মুকুটমণি অধিকারীর (Mukut Mani Adhikari) নাম প্রার্থী হিসেবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
trinamool-congress-nominates-mukut-mani-adhikrai-for-ranaghat-south-constituency-in-assembly-bye-election

জল্পনাই সত্যি (Mukut Mani Adhikari) হল! লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনেও মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রাখল তৃণমূল। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মুকুটমণি অধিকারীর (Mukut Mani Adhikari) নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী।

এরপর রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তারপরই রানাঘাট দক্ষিণের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মুকুট। লোকসভা নির্বাচনে অবশ্য ‘মুকুট’ পরেনি রানাঘাট লোকসভার বাসিন্দারা। ৭টি বিধানসভার মধ্যে একমাত্র নবদ্বীপ বাদে প্রতিটিতেই পিছিয়ে ছিলেন মুকুটমণি অধিকারী।

   

ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহন মাঝি, চমকের নেপথ্যে আদতে বড় কৌশল

১০ জুলাই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন। ২০১১ সালে এই কেন্দ্রে জয়লাভ করেন তৃণমূলের আবীররঞ্জন বিশ্বাস। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে জয়ী হন রমা বিশ্বাস। ২০২১ সালে এই কেন্দ্রে পদ্মফুল ফোটান মুকুটমণি অধিকারী। ১৬ হাজারেরও বেশি ভোটে তৃণমূলের দাপুটে নেত্রী বর্ণালি দে রায়কে হারিয়েছিলেন মুকুট।

এবারে রানাঘাট লোকসভা কেন্দ্রে ১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে পরাজিত করেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দলের তরুণ মতুয়া নেতা মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছিল বিজেপি।

তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ৩ বিজেপি সাংসদ! শীঘ্রই বিরাট চমক, দাবি তৃণমূল সাংসদের

কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ভোটে লড়তে পারেননি তরুণ চিকিৎসক নেতা মুকুট। শেষ মুহূর্তে বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেন শিক্ষক-নেতা জগন্নাথ সরকার। তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসকে ২ লক্ষেরও বেশি ভোটে হারান জগন্নাথ। এরপর একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন মুকুটমণি অধিকারী।

তৃণমূলের দাপুটে নেত্রী বর্ণালি দে রায়কে হারিয়ে দেন মুকুট। বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও তাঁর আশা ছিল ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপি তাঁকে টিকিট দেবে। মুকুটের মনোবাঞ্ছা জানতে পেরে মাঠে নামেন জগন্নাথ। দলীয় নেতৃত্বকে বকলমে জানিয়ে দেন, এবারও টিকিট চাই তাঁর।

মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

জগন্নাথের বিরুদ্ধে বিজেপি একাংশ বিদ্রোহ ঘোষণা করলেও বিদায়ী সাংসদের ওপর ভরসা রাখে বিজেপি। এদিকে মুকুট আগেই আভাস পেয়েছিলেন, এবারও টিকিট পাচ্ছেন না তিনি। সূত্রের খবর, এরপরই তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন মুকুটমণি অধিকারী। টিকিটের নিশ্চয়তা মিলতেই যোগ দেন তৃণমূলে।

রানাঘাট কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর দৌড়ে ছিলেন এক চিকিৎসক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছিলেন তিনি। তবে সবাইকে অবাক করে ব্রিগেডের মঞ্চ থেকে রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মুকুটমণি অধিকারীর। বাইরে কিছু না বললেও তৃণমূলের একাংশ মুকুটের প্রার্থিপদ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। তার প্রভাব ভোটবাক্সে দেখা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিত্বে বঞ্চনা! মোদীকে উচিত ‘শিক্ষা’ দিলেন চন্দ্রবাবু নাইডু

মার্জিন কমাতে পারলেও লোকসভা ভোটে জিততে পারেননি এই তরুণ চিকিৎসক নেতা। লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও সেই মুকুটমণি অধিকারীর ওপরই ভরসা রাখল তৃণমূল হাইকমান্ড। রানাঘাট দক্ষিণ লোকসভা মুকুট জোড়াফুল ফোটাতে পারেন কি না, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

৭৭-য়ের দোভালকে বড় ‘পুরস্কার’, মোদীর সঙ্গেই হ্যাটট্রিক দুঁদে প্রাক্তন গোয়েন্দাকর্তার

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google