৫৫,৩১০ টাকায় মিলছে সোনা, কলকাতায় ২৪ ক্যারেটের রেট জানুন

চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক দেখা গেল। আপনিও কি আজ শুক্রবার বা আগামী কয়েকদিনের মধ্যে সোনা বা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক দেখা গেল। আপনিও কি আজ শুক্রবার বা আগামী কয়েকদিনের মধ্যে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর।

জেনে নিন বিশেষ করে আজ শহর কলকাতায় কত টাকায় মিলছে সোনা ও রুপো। জানলে আঁতকে উঠবেন, আজ বেশ অনেকটাই বাড়ল সোনা এবং রুপর দাম। ৩৩০০ টাকা অবধি বেড়েছে সোনালী ধাতুর দাম। জানা গিয়েছে, ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,৬০০ টাকায়। ১০০ গ্রামের দাম ৩০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৭৬,০০০ টাকা।

   

অন্যদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৩৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,৭৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৩৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩৭,৫০০ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেটের প্রসঙ্গে। শুক্রবার ১৮ ক্যারেটে ১০ গ্রাম ২৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৫,৩১০ টাকায়। এর পাশাপাশি ১০০ গ্রামের দাম ২৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৫৩,১০০ টাকায়।

রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জানিয়ে রাখি, আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ২৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৬০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৬,০০০ টাকায়।

আপনি মিসড কলের মাধ্যমেও সোনা ও রুপোর দাম পরীক্ষা করতে পারেন। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম জানতে 8955664433 মিসড কল দিতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনি এসএমএসের মাধ্যমে রেটের তথ্য পাবেন। একই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com ভিজিট করে সকাল ও সন্ধ্যায় গোল্ড রেটের আপডেট জানতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google