Loksabha Election 2024: রাম-বাম ভোটে গরম পাহাড়, প্রার্থীকেই বয়কট রাজ্য BJP সহসভাপতির

রাজ্য সহসভাপতির কটাক্ষ দলীয় প্রার্থী ‘এজেন্ট’! প্রার্থীর বিরুদ্ধেই নীরব-সরবে বয়কটের বার্তা দিচ্ছেন BJP নেতাদের একাংশ। লোকসভা  নির্বাচনের (Loksabha Electon 2024)  দ্বিতীয় দফার নির্বাচনের আগে এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ...

By Rana Das

Published:

Follow Us
CPIM vs BJP in Tripura

রাজ্য সহসভাপতির কটাক্ষ দলীয় প্রার্থী ‘এজেন্ট’! প্রার্থীর বিরুদ্ধেই নীরব-সরবে বয়কটের বার্তা দিচ্ছেন BJP নেতাদের একাংশ। লোকসভা  নির্বাচনের (Loksabha Electon 2024)  দ্বিতীয় দফার নির্বাচনের আগে এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজেপি। এদিকে হু হু করে বিক্ষোভ ছড়াচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের গ্রাম-পাহাড়ে। এ রাজ্যে সরকারে থাকা দল বিজেপি বনাম প্রধান বিরোধী দল সিপিআইএমের মূল লড়াই।

উত্তর পূর্বাঞ্চলের বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরা। রাজ্যের পূর্ব লোকসভা আসনটি উপজাতি অধ্যুষিত। ককবরকভাষীদের পূর্ব ত্রিপুরা এলাকায় বিজেপির প্রার্থী রাজকুমারি কৃতী দেববর্মা। তাঁর প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোটের রাজেন্দ্র রিয়াং। সর্বশেষ বিধানসভা ভোটে পূর্ব ত্রিপুরায় উপজাতি দল তিপ্রা মথা বিজয়ী হয়ে প্রধান বিরোধী দল হয়েছিল। তবে দলটির সুপ্রিমো তথা ত্রিপুরা রাজ পরিবার সদস্য প্রদ্যোত দেববর্মা বিজেপির সঙ্গে আপোষ করেন। বিরোধী দল সামিল হয় সরকারে। সিপিআইএম হয় বিরোধী দল। ২০১৮ সালে ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম জমানা শেষ হয়। 

   

রাজা প্রদ্যোত ও বিজেপির সম্পর্ক নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির উপজাতি মোর্চার নেতৃত্ব প্রবল ক্ষুব্ধ। তেমনই ক্ষোভ ছড়িয়েছে রাজার তৈরি তিপ্রা মথা দলে। তবে দ্বিতীয় দফার নির্বাচনের আগে শাসকদল বিজেপির অভ্যন্তরে হলো বিস্ফোরণ। রাজা প্রদ্যোত কিশোর দেববর্মাকে দালাল বলেছেন বিজেপি রাজ্য সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া।

দলীয় রাজ্য সহসভাতি পাতালকন্যার এমন ভাষণে প্রবল অস্বস্তিতে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর সিপিআইএমের রাজ্য সম্পাদক ও  বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর কটাক্ষ, উপজাতিদের ভুল বুঝিয়েছে বিজেপি সেটা উপজাতিরা ধরতে পেরে ভোটে জবাব দেবেন। বিগত বাম জমানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, রাজ্যবাসী জানেন বিজেপি বিভেদকামী দল।

পার্বত্য ত্রিপুরার অম্তর্গত পূর্ব আসনে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের বোন কৃতি দেবী দেববর্মাকে বিজেপি প্রার্থী করার পর প্রার্থী নিয়ে বিজেপির জনজাতি মোর্চার মধ্যে ক্ষোভ চরমে। গতবারের বিজেপি সাংসদ রেবতি ত্রিপুরা, দলটির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়াসহ বিজেপির জনজাতি মোর্চার অধিকাংশ নেতৃত্ব অনুপস্থিত ছিলেন প্রচারে। প্রদেশ বিজেপি নেতৃত্ব সেই ক্ষোভ সামাল দিতে পারেননি। তিনি বলেন, প্রদ্যোত দেববর্মা কোনোদিন বিজেপির ফ্ল্যাগ হাতে নেননি। তিনি বিজেপির ক্ষতি করছেন। কী করে বিজেপির প্রার্থী হলেন রাজার বোন তা নিয়েই বিক্ষোভ।

দলের প্রার্থীকে  নিয়েই আগরতলায় ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন বিজেপি রাজ্য সহসভাপতি পাতালকন্যা। তাঁকে শে-ক’জ করেছে বিজেপি। পাতালকন্যার মন্তব্যের জেরে এদিকে পাহাড়ি এলাকায় ভোটের আগে বিজেপির মাথায় আকাশ ভেঙে পড়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google