Sukanta Majumdar: ‘ইডি সবাইকে ধরবে’, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

লোকসভা ভোটে বাংলাকে পাখির চোখ করে বারবার আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চ মাসেই ৯ দিন ৪ বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবাসরীয় দুপুরে শিলিগুড়িতে জনসভা করবেন মোদী। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটে বাংলাকে পাখির চোখ করে বারবার আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চ মাসেই ৯ দিন ৪ বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবাসরীয় দুপুরে শিলিগুড়িতে জনসভা করবেন মোদী। এই নিয়ে প্রস্তুতিও তুঙ্গে রয়েছে। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

তিনি বলেছেন, তিনি জানান, ‘আমরা সবাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। শিলিগুড়ি ও আশপাশের এলাকার মানুষ তাঁর আগমনের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই লোকজন আসতে শুরু করেছে।’

   

এখানেই থেমে না থেকে সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, “ইডি সবাইকে ধরবে। শেখ শাহজাহান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা ইডির ওপর হামলা চালিয়েছিল কাউকে ছাড়া হবে না। এটা ইডির উপর আক্রমণ নয়, ভারতের সংবিধানের ওপর আক্রমণ। ভারতে আইনশৃঙ্খলা রয়েছে।” 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google