তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে

চাঁচল: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়াল মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়৷ তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল৷ রাতের অন্ধকারে কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের খুড়তোতো ভাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চাঁচল: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়াল মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়৷ তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল৷ রাতের অন্ধকারে কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের খুড়তোতো ভাই তৃণমূল কর্মী হাক্কান খানের পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে৷

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল ১ ব্লকের কলিগ্রামের নিমতলায়৷ ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, কলিগ্রামের খানমোড় সংলগ্ন কালীবাড়িতে মাছ চাষের জন্য একটি পুকুর লিজ নিয়েছিলেন তৃণমূল কর্মী হাক্কান খান৷

   

সেই পুকুরে মাছ চাষ করতেন তিনি৷ প্রায় দুই মাস তিনি ওই পুকুরে দেখাশোনার জন্য যেতে পারছিলেন না৷ তাঁর অভিযোগ, পুকুরে যেতে গেলেও দুষ্কৃতিরা হুমকি দিত তাঁকে৷ এরপরই তিনি জেলেদের নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বিষের গন্ধ পান৷ বুঝতে পারেন তাঁর পুকুরের জলে কেউ বা কারা বিষ মিশিয়ে দিয়েছে৷

স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ফোন বিষয়টি হাক্কান খান জানান৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য বাহারাম খান এবং পেট্রোলিংয়ে থাকা চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পুকুর থেকে সব মরা মাছ উদ্ধার করার ব্যবস্থা করে দেয় পুলিশ৷ প্রায় পাঁচ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি হাক্কান খানের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google