সমুদ্রের তলায় লুকোলেও জাহাজ হামলাকারীদের খুঁজে বের করব: রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) মঙ্গলবার জানিয়েছেন যে আরব সাগরে ‘এমভি কেম প্লুটো’-তে ড্রোন হামলা এবং লোহিত সাগরে ‘এমভি সাইবাবা’-তে হামলার ঘটনাকে ভারত সরকার গুরুত্ব সহকারে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Defence Minister Rajnath Singh

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) মঙ্গলবার জানিয়েছেন যে আরব সাগরে ‘এমভি কেম প্লুটো’-তে ড্রোন হামলা এবং লোহিত সাগরে ‘এমভি সাইবাবা’-তে হামলার ঘটনাকে ভারত সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার পর ভারত সমুদ্রে টহল বাড়িয়েছে। তীব্র হুঙ্কার দিয়ে রাজনাথ সিং বলেন যে, “আমরা যে কোনও মূল্যে বাণিজ্যিক জাহাজগুলিতে সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।“

রাজনাথ হুঁশিয়ারির সুরে বলেন, “যারাই এই হামলা চালিয়েছে, সাগরতল থেকেও তাদের খুঁজে বের করব। ভারতীয় নৌবাহিনীতে স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘আইএনএস ইম্ফল’ অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই প্রাণঘাতী যুদ্ধজাহাজটি বর্ধিত পাল্লার সুপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতায় সজ্জিত।

   

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সাগরে এরম ঘটনা অনেক বেড়েছে। ভারতের বাড়তে থাকা অর্থনৈতিক ও কৌশলগত শক্তি কিছু শক্তিকে হিংসা ও বিদ্বেষে পূর্ণ করেছে। আমাদের সরকার সম্প্রতি আরব সাগরে ‘এমভি কেম প্লুটো’-তে ড্রোন হামলা এবং কয়েকদিন আগে লোহিত সাগরে ‘এমভি সাই বাবা’-তে হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google