Ration Scam: সুস্থ হচ্ছেন জ্যোতিপ্রিয়, হেফাজতে জেরা করতে দিন গুনছে ইডি

আপাতত স্থিতিশীল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালেও চিকিৎসকদের একটি দল তার নানারকম শারীরিক পরীক্ষা করেছেন। তবে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল বুলেটিন সামনে আসতেই জানা গেছে, বর্তমানে স্থিতিশীলই রয়েছেন তিনি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপাতত স্থিতিশীল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালেও চিকিৎসকদের একটি দল তার নানারকম শারীরিক পরীক্ষা করেছেন। তবে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল বুলেটিন সামনে আসতেই জানা গেছে, বর্তমানে স্থিতিশীলই রয়েছেন তিনি। তবে চিকিৎসকরা রক্তের নমুনা পরীক্ষা করে দেখার পরই সিদ্ধান্ত নেবেন করে নার্সিংহোম থেকে ছাড়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে।

সূত্রের খবর, জ্যোতিপ্রিয় এদিন চিকিৎসকদের জানিয়েছেন হাতে জোর পাচ্ছেন না তিনি। আর সেকারণেই তার আরও একবার এমআইআই পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে রবিবারই হাসপাতালে গিয়ে মন্ত্রীর খোঁজ নিয়ে এসেছেন ইডি আধিকারিকরা। সোমবার এ বিষয়ে আদালতে তাদের রিপোর্ট জমা দিতে হবে। বর্তমানে চেস্ট থেরাপি করা হচ্ছে জ্যোতিপ্রিয়র। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা চিন্তা বাড়াচ্ছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়।

   

হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের হল্টার মনিটরিং চলছে। এর মাধ্যমে হৃদস্পন্দনের মাত্রা বোঝা যায়। পাশাপাশি সোমবার জ্যোতিপ্রিয়র টিল্ট টেস্ট করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের সুগারের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। তাঁর রক্তে শর্করার মাত্রা অত্যধিক। এছাড়া কিডনির সমস্যাও রয়েছে তাঁর।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় শুক্রবার ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ওই দিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেন। আর সেই নির্দেশ মাত্রই এজলাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। চেয়ার থেকে পড়ে গিয়ে বমি করতে থাকেন তিনি। পরে জ্ঞানও হারান। এরপরই আদালতের নির্দেশে তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google