London: আতঙ্ক নগরী লন্ডন, ফের খুন ভারতীয় বংশোদ্ভূত

লন্ডনে একজন ভারতীয় বংশোদ্ভূতকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ শসীকুমারকে ছুরির আঘাতে খুন করা হয়। তাকে মৃত অবস্থায় পাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লন্ডনে একজন ভারতীয় বংশোদ্ভূতকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ শসীকুমারকে ছুরির আঘাতে খুন করা হয়। তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত পরীক্ষা থেকে জানা গেছে, যে বুকে ছুরির আঘাতের ফলে শশীকুমারের মৃত্যু হয়েছে।

পরপর খুনের ঘটনায় লন্ডনে আতঙ্ক। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে শুক্রবার ঘটনাস্থলেই ভিকটিম মারা যায়। পিটিআই জানিয়েছে, ২৫ বছর বয়সী সালমান সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি সেই দিনেই ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন।

   

এদিকে ইংল্যান্ড জুড়ে ছুরি হামলা খুনের ঘটনায় একটি দলকে সন্দেহ করা হয়েছে। এর আগে দুটি পৃথক ঘটনায় ব্রিটিশ-ভারতীয় কিশোরী গ্রেস ও ম্যালি কুমারকে খুন করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google