Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু কমপক্ষে ১৪ জনের

রাজ্যে ফের একবার বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দিন্দোরি জেলায় বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। একই সঙ্গে আহত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্যে ফের একবার বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দিন্দোরি জেলায় বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। একই সঙ্গে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দিন্দোরির কালেক্টর দিন্দোরি বিকাশ মিশ্র জানিয়েছেন, বড়ঝাড় ঘাটে একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৪ জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

   

দিন্দোরি জেলার এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দিন্দোরিতে পৌঁছচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী সম্পতিয়া উইকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google