Bangladesh: লাইন কেটে নাশকতার ছক বাংলাদেশে, ছিটকে গেল এক্সপ্রেস ট্রেন

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনের আগে বড়সড় নাশকতা। রেল লাইন কেটে রেখে ট্রেন দুর্ঘটনা ঘটানো হলো। লাইন থেকে ছিটকে গেছে এক্সপ্রেস। ঘটনাস্থলে দেখা গেছে লাইন কাটা ছিল। একসাথে বহু ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনের আগে বড়সড় নাশকতা। রেল লাইন কেটে রেখে ট্রেন দুর্ঘটনা ঘটানো হলো।

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনের আগে বড়সড় নাশকতা। রেল লাইন কেটে রেখে ট্রেন দুর্ঘটনা ঘটানো হলো। লাইন থেকে ছিটকে গেছে এক্সপ্রেস। ঘটনাস্থলে দেখা গেছে লাইন কাটা ছিল। একসাথে বহু মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ। এই নাশকতামূলক রেল দূর্ঘটনার কেন্দ্র গাজীপুরের ভাওয়াল। লাইন থেকে ছিটকে গেছে মোহনগঞ্জ এক্সপ্রেস। আহত নিহতের সংখ্যা স্পষ্ট নয়।

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি নাশকতামূলক কাজ বলেই চিহ্নিত।

   

এদিন ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল পথের ভাওয়াল রেলস্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে মোহনপুর এক্সপ্রেস। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আপাতত বন্ধ হয়ে গেছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলি বলেন, ‘বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।’

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার লক্ষ্যে ঘটিয়েছে।  ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google