হিন্দু খুন ‘ছোট্ট ঘটনা’! বিএনপি মহাসচিবের মন্তব্যে তীব্র বিতর্ক

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডকে ‘মিডিয়ার সৃষ্টি’ এবং ‘ছোট ঘটনা’ বলে অভিহিত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই…

Mirza Fakhrul on Hindu killings

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডকে ‘মিডিয়ার সৃষ্টি’ এবং ‘ছোট ঘটনা’ বলে অভিহিত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ১৮ দিনে ৬ জন হিন্দু ধর্মাবলম্বীকে নৃশংসভাবে খুনের খবরে তোলপাড় বাংলাদেশ৷ 

Advertisements

রক্তঝরা সোমবার: নরসিংদী ও যশোরে জোড়া খুন

মির্জা ফখরুল যখন পরিস্থিতিকে স্বাভাবিক বলে দাবি করছেন, ঠিক সেই সময় সোমবার রাতে নরসিংদীর চরসিন্দুর বাজারে নিজের দোকানের মধ্যে কুপিয়ে খুন করা হয় শরৎ মণি চক্রবর্তী (৪০) নামের এক হিন্দু ব্যবসায়ীকে। চাঞ্চল্যকর বিষয় হলো, মৃত্যুর কয়েকদিন আগেই ফেসবুকে একটি পোস্টে শরৎ লিখেছিলেন, তাঁর জন্মভিটে আজ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছে।

   

একই দিনে যশোরের মণিরামপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে রানা প্রতাপ বৈরাগী নামের এক হিন্দু বরফকল মালিক তথা স্থানীয় সংবাদপত্রের সম্পাদককে। বাইকে করে আসা তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। এর আগে নিউ ইয়ারের রাতে খোকন দাস নামের এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার নৃশংস ঘটনাও সামনে এসেছিল।

ভারতের দিকে আঙুল ফখরুলের Mirza Fakhrul on Hindu killings

সাক্ষাৎকারে ফখরুল দাবি করেন, বাংলাদেশে সহিংসতা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, মুসলিমরাও হত্যা ও গণধর্ষণের শিকার হচ্ছেন এবং এর জন্য তিনি ড. মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। পাশাপাশি দিল্লির বিদেশনীতির সমালোচনা করে তিনি বলেন, ভারতের উচিত শুধুমাত্র আওয়ামী লীগের ওপর ভরসা না করে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক রাখা।

বিতর্কের তুঙ্গে বিএনপি নেতা

মানবাধিকার কর্মীদের মতে, যখন ওপার বাংলায় সংখ্যালঘুরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন, তখন বিএনপি মহাসচিবের এই উদাসীন মন্তব্য অপরাধীদের আরও প্রশ্রয় দেবে। একদিকে স্বজন হারানোর কান্না, আর অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের এই ‘ছোট ঘটনা’র তত্ত্ব, দুই মিলিয়ে ওপার বাংলার হিন্দুদের নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নের মুখে।

Bangladesh: BNP leader Mirza Fakhrul sparks outrage by calling Hindu killings in Bangladesh “small incidents.” Despite 6 murders in 18 days, including Sarat Mani and Rana Pratap, Fakhrul labels the crisis a “media creation.” Read the latest updates here.

Advertisements