
আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ডে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আসর বসতে চলেছে। এখানে অংশ নেবে বিশ্বের ১২টি দেশের মহিলা ক্রিকেট দল। সম্প্রতি ঘোষিত হয়েছে এই টুর্নামেন্টের পুরস্কারের অর্থ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর রেকর্ড পরিমাণ পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। মোট প্রাইজ মানির পরিমাণ দাঁড়িয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার। এই অর্থ ২০২৪ সালে পূর্ববর্তী বিশ্বকাপের চেয়ে ১০ শতাংশ বেশি। বিশ্বকাপ বিজয়ীদের দেওয়া হবে ২,৩৪০,০০০ ডলার এবং রানার্স-আপরা পাবে ১,১৭০,০০০ ডলার। সেমিফাইনালে পরাজিত উভয় দলই ৬,৭৫,০০০ ডলার পুরস্কার হিসেবে দেওয়া পাবে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে মোট ৬টি করে দল থাকবে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ। অন্যদিকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বি-তে।
খেলার ফর্ম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে কেবল শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।সেমিফাইনালের বিজয়ীরা ৫ই জুলাই লর্ডসে ফাইনাল খেলতে নামবে। ১২ই জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। আর ১৪ই জুন ভারতীয় মহিলা দল পাকিস্তান মহিলা দলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।
২০২৪ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয় করেছিল নিউজিল্যান্ড। এবারও শিরোপা হাতছাড়া করতে চাইবে না তারা। এছাড়া আয়োজক দেশ হিসেবে ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চাইবে ইংল্যান্ড। অন্যদিকে গত বছর মহিলা ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত এই টুর্নামেন্টের ইতিহাসে তাদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে













