Sunday, May 24, 2026
Home West Bengal North Bengal OMG! উচ্চমাধ্যমিকে উত্তরপত্রের বদলে জমা পড়ল প্রশ্ন, শিক্ষকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

OMG! উচ্চমাধ্যমিকে উত্তরপত্রের বদলে জমা পড়ল প্রশ্ন, শিক্ষকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

শিলিগুড়ি: সময় মতো শেষ হয়েছে পরীক্ষা৷ জমা পড়েছে উত্তরপত্রগুলি৷ বাড়ি ফিরে গিয়েছেন সমস্ত পড়ুয়া৷ এরই মধ্যে ঘটে গেল অবাক করা কান্ড৷ খাতা মেলাতে বসেন শিক্ষকরা৷ তখন দেখেন নির্দিষ্ট সিরিয়াল নম্বরের খাতা পাওয়া যাচ্ছে না৷ এরপরই খোঁজ করলে দেখা যায় ওই পরীক্ষার্থী উত্তপত্র নিয়ে বাড়ি চলে গিয়েছেন৷

- Advertisement -

এরপরই উঠতে শুরু করে একাধিক প্রশ্ন৷ যে বা যারা পরীক্ষার সময় পাহাড়া দিচ্ছিলেন সেই সব শিক্ষকদের কেন নজরে পড়ল না বিষয়টি? এতো বড় একটি ঘটনা কিভাবে পরীক্ষাকেন্দ্র এড়িয়ে যেতে পারে? পরীক্ষাকেন্দ্রের শিক্ষকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ ঘটনায় শিলিগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

   

জানা গিয়েছে, উত্তরপত্র নিয়ে বাড়ি চলে যায় এক পড়ুয়া৷ প্রায় ২৪ ঘণ্টা পর সেই উত্তরপত্র ফিরে আসে স্কুলে৷ খবর পৌঁছায় উচ্চমাধ্যমিক সংসদে৷ ওই পরীক্ষার্থী বরদাকান্ত হাই স্কুলের ছাত্র৷ উচ্চমাধ্যমিকে তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে৷ মঙ্গলবার ছিল উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা৷ সেদিনই পরীক্ষা শেষে উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা করে বাড়ি চলে যায়৷

এরপর বুধবার সকালে পুলিশ, উচ্চমাধ্যমিক সংসদের আধিকারিক এবং স্কুলের শিক্ষকরা পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে উত্তরপত্র উদ্ধার করে৷ অনুমান ওই ছাত্রের পরীক্ষা খারাপ হওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে৷ পুরো বিষয়টিতে উচ্চমাধ্যমিক সংসদে জানানো হয়েছে৷ তবে ছাত্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়৷

Follow on Google