
কলকাতা: ঘড়ির কাঁটায় কাঁটায় সকাল ৮টা বাজতেই শুরু হয়ে গেল বাংলার ২৯৩টি আসনের ভাগ্যনির্ধারণী মহাযুদ্ধ। রাজ্যের মোট ৭৭টি কাউন্টিং সেন্টারে একযোগে শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী শুরুতেই খোলা হয়েছে পোস্টাল ব্যালট। (West Bengal Election Results 2026)
পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি বর্তমানে ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৫১টি আসনে। অন্যদিকে, কংগ্রেস এই মুহূর্তে ১টি আসনে লিড বজায় রেখেছে।
কোন দল কোথায় এগিয়ে?
তৃণমূল কংগ্রেস: প্রাথমিক ট্রেন্ডে জয়নগর, বারুইপুর পূর্ব, বাগনান, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর এবং সামশেরগঞ্জ আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির।
বিজেপি: পদ্ম শিবির বর্তমানে কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, আলিপুরদুয়ার এবং ফালাকাটা আসনে এগিয়ে রয়েছে।
কংগ্রেস: মালতীপুর আসনে নিজেদের আধিপত্য বজায় রেখেছে কংগ্রেস।
রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে এই গণনা প্রক্রিয়া চলছে। চূড়ান্ত ফলাফল স্পষ্ট হতে এখনও বেশ কিছুটা সময়ের অপেক্ষা।













