Attack on Israel: ইজরায়েলি সেনা পালিয়েছে! অবরোধ ভেঙে ট্যাংক দখল ফিলিস্তিনিদের

ইজরায়েলের অতি নিখুঁত গুপ্তচর বিভাগের কাছে হামলার কোনও তথ্যই ছিল না। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলা ও সীমান্ত পার করে ইজরায়েলি সেনার ট্যাংক দখলের ছবি আসতেই বিশ্ব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইজরায়েলের অতি নিখুঁত গুপ্তচর বিভাগের কাছে হামলার কোনও তথ্যই ছিল না। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলা ও সীমান্ত পার করে ইজরায়েলি সেনার ট্যাংক দখলের ছবি আসতেই বিশ্ব হতবাক। ইজরায়েল সরকারও হতভম্ব। সরাসরি ইন্টেলিসেন্স ব্যর্থতার অভিযোগ উঠেছে। বিশ্ব সেরা প্রতিরক্ষা ইন্টেলিজেন্সের দেশ বলে চিহ্নিত ইজরায়েলের একাধিক শহরে তিরিশ মিনিটের মধ্যে কমপক্ষে সাত হাজার রকেট নিক্ষেপ করেছে হামাস। এই ফিলিস্তিনি সংগঠনটি ইজরায়েলের নজরে জঙ্গি গোষ্ঠি।

   

দ্য হিন্দু বিশেষ সূত্র মারফত জানাচ্ছে, হামাসের সামরিক শাখার নেতা মহম্মদ দেইফ ঘোষণা করেছেন “অপারেশন আল-আকসা স্টর্ম” চালানো হয় ইজরায়েলের উপর। তিনি ফিলিস্তিনিদের লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

BBC জানাচ্ছে, ইজরায়েলের পাল্টা হামলা শুরু হয়েছে। অতি দ্রুত নিজেদের সুরক্ষিত করে যুদ্ধে নেমেছে ইজরায়েল। অপারেশন আয়রন সোর্ড শুরু হয়েছে।

ইজরায়েলের উপর এই বিরাট হামলায় উঠে আসছে এ দেশের সুবিখ্যাত গোয়েন্দা বিভাগের কাছে ফিলিস্তিনি গোষ্ঠির এমন কোনও হামলার আশঙ্কা ছিলই না। গাজা থেকে হামাস রকেট হামলা চালায়। তহে এমন রকেট বৃষ্টি হবে তা ছিল কল্পনার অতীত। তেল আভিবের মতো শহরে রকেট হামলায় মৃতের সংখ্যা বাড়ছে। একাধিক সংবাদ সংস্থার ছবিতে স্পষ্ট এমন বড় আঘাত ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের তরফে ইজরায়েল বহুকাল পায়নি। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন জঙ্গি হামলা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google