Home Bharat ট্রাম্প হোয়াইট হাউসে, বাইরে হঠাৎ গুলি! সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপ

ট্রাম্প হোয়াইট হাউসে, বাইরে হঠাৎ গুলি! সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপ

white-house-shooting-two-national-guard-soldiers-injured-washington-dc
Trump Safe as Gunfire Incident Unfolds Near White House Complex

ওয়াশিংটনে ফের বন্দুকের গর্জন। হোয়াইট হাউসের অদূরে গুলিচালনার (Gunfire erupted near the White House) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা আমেরিকায়। ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, গুলির সময় তিনি হোয়াইট হাউসের ভিতরেই অবস্থান করছিলেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রাম্প সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন এবং তাঁর নিরাপত্তায় কোনওরকম ফাঁক ছিল না। ঘটনার পর মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘিরে ফেলে মার্কিন সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।

- Advertisement -

মার্কিন (Gunfire erupted near the White House) সিক্রেট সার্ভিসের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের খুব কাছেই ১৭ নম্বর স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ এনডব্লিউ এলাকায় আচমকা এই গুলিচালনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ব্যক্তি হঠাৎ একটি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

   

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করে সিক্রেট সার্ভিস। নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের পর সন্দেহভাজন ওই ব্যক্তি গুরুতর জখম হয়। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত তাঁর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তদন্তকারীরা তাঁর নাম-পরিচয় ও হামলার উদ্দেশ্য জানার চেষ্টা করছেন।

এই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ (Gunfire erupted near the White House) হয়েছেন বলে খবর। যদিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে পৌঁছয় এফবিআই, ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি অভিযান। বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় (Gunfire erupted near the White House) একটি পোস্ট করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” যদিও এখনও পর্যন্ত ওয়াশিংটন পুলিশের তরফে হতাহতের সরকারি সংখ্যা বা হামলার পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি।

এই ঘটনার জেরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ, এর আগেও একাধিকবার ট্রাম্পকে (Gunfire erupted near the White House) ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসের শেষেও ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়ও হোটেলের বাইরে আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলির শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। যদিও সেবারও ট্রাম্প নিরাপদ ছিলেন।

ঘটনার পর থেকেই গোটা ওয়াশিংটন জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। হোয়াইট হাউসের আশপাশে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। নিরাপত্তা বাহিনী গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারীদের অনুমান, হামলাকারী একাই ছিল নাকি এর পিছনে কোনও বড় চক্রান্ত রয়েছে, তা জানতে আরও সময় লাগবে। তবে এই ঘটনায় ফের একবার আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Follow on Google