wrestlers – Kolkata24x7

Wrestlers Harassment: দেশের কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সুনীল ছেত্রী
গতকাল রাজধানীর বুকে একটি প্রতিবাদ মিছিল করেন দেশের কুস্তিগিররা (Wrestlers)। যেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী তারকা সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া সহ অন্যান্যরা। প্রথম দিকে সব ঠিকঠাক থাকলে মিছিল নয়া পার্লামেন্টের দিকে এগোতে শুরু করতেই তাদের উপর বাজেভাবে আক্রমণ করতে শুরু করে পুলিশ।

যা নিয়ে বর্তমানে তোলপাড় গোটা দেশ। দিল্লি পুলিশের এমন আচরণে নিন্দার ঝড় বইতে শুরু করেছে ভারতীয় ক্রীড়া মহলে। দেশের এই তারকাদের উপর এহেন আক্রমণ কিছুতেই মেনে নিতে পারছে না ভারতের প্রথমসারির ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞরা।

এই নিয়েই এবার মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, কেন কোনওরকম কারন ছাড়া আমাদের দেশের এই কুস্তিগিরদের এমনভাবে আক্রমণ করা হল। এভাবে কাউকে অপমান করা ঠিক নয়। আমি আশাকরি যেভাবে গোটা বিষয়টির সমাধান হওয়া দরকার সেভাবেই সমস্ত কিছু হবে।

তবে তিনি এখানে, কুস্তিগিরদের উপর এহেন আক্রমণের প্রতিবাদ জানিয়ে তারকা বক্সার বিজেন্দর সিংহ লেখেন, একদিকে নয়া সংসদ ভবনের অনুষ্ঠান চলছে। অন্যদিকে, অলিম্পিকে পদকজয়ী তারকাদের পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। বাহ গনতন্ত্র।

পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশেষ ট্যুইট করেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তার কথায়, এটি দেখে খুবই কষ্ট হচ্ছে। আমার মতে এটি সামাল দেওয়ার জন্য আরো অনেক উপায় ছিল।

The post Wrestlers Harassment: দেশের কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সুনীল ছেত্রী appeared first on Kolkata24x7.

Delhi: যৌন হেনস্থার অভিযোগে ধর্ণা মঞ্চে পুলিশ-কুস্তিগীর মল্লযুদ্ধ
ধর্মীয় রীতি সহ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এর জেরে বিতর্ক বাড়ছে। আর এমন দিনেই দিল্লিতে (Delhi) যৌন হেনস্থার অভিযোগে মহিলা কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে পুরুষ কুস্তিগীরদের প্রতিবাদ সমাবেশ ভেঙে দেওয়ার অভিযোগে সরগরম দেশ।

নিজেদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুস্তিগীররা। নয়া সংসদ ভবনের সামনে ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’ বসানো হবে বলে জানিয়ে ছিলেন ভিনেশ ফোগট সহ অন্যান্য কুস্তিগীররা। সেইমতো এদিন তাঁরা সেখানে উপস্থিত হলে তাদের বাধা দেওয়া হয়। যন্তর মন্তরের সামনে প্রতিবাদী কুস্তিগীর ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ বাধে। বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে আটকও করেছে পুলিশ।

প্রসঙ্গত, আগেই এইদিন বিক্ষোভ সমাবেশের ডাক দেন বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত, কৃষক ও কুস্তিগীররা। আন্দোলনকারীদের দাবি ছিল, শান্তিপূর্ণ মিছিল করবেন তাঁরা।

এদিন নতুন সংসদ ভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এরপরই বেঁধে যায় সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় ব্যারিকেডও।

রবিবার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। বিশেষ করে উত্তরপ্রদেশ ও হরিয়ানার সীমানা অঞ্চল। ভিনরাজ্য থেকে কৃষক ও অন্যরা যাতে বিক্ষোভ দেখাতে যাতে প্রবেশ না করতে পারেন তা রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের বলে মনে করা হচ্ছে।

The post Delhi: যৌন হেনস্থার অভিযোগে ধর্ণা মঞ্চে পুলিশ-কুস্তিগীর মল্লযুদ্ধ appeared first on Kolkata24x7.

বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ, চারদিকে ব্যারিকেড, খাবার-জলহীন- ধর্ণায় কুস্তিগীররা
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়। তদন্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে কমিটি। এই কমিটির নেতৃত্বে ছিলেন বক্সার মেরি কম ও ছয় সদস্য।

কিন্তু সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। আবার, দিল্লী পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি নাকচ করে দিয়েছিল। আর তাই যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন দেশের কুস্তিগিররা।

তাঁদের সেই আন্দোলন দিন দিন বেড়েই চলেছে। ক্রীড়া জগতের বিভিন্ন ক্ষেত্র থেকে সমর্থন পাচ্ছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকরা।

এর মধ্যেই দিল্লী পুলিশ যন্তর মন্তরে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বজরং। এতে তাঁদের ধর্না বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

একটি ভিডিয়ো বার্তায় টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরং অভিযোগ করে বলেছেন, ‘দিল্লী পুলিশ যন্তর মন্তরে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। খাবার, জল ঢুকতে দেওয়া হচ্ছে না।’

অভিযোগের পাশাপাশি আরও কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বজরং বলেছেন, ‘এভাবে আমাদের থামানো যাবে না। আন্দোলন আরও বাড়বে। ব্রিজ ভূষণ শরন সিংহ গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

The post বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ, চারদিকে ব্যারিকেড, খাবার-জলহীন- ধর্ণায় কুস্তিগীররা appeared first on Kolkata24x7.