workers – Kolkata24x7

বেতন ৭ তারিখের মধ্যে, রাতের শিফটে নারীর অধিকার! নতুন শ্রম আইনে আর কী কী?
দেশের শ্রম কাঠামোয় বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকার পুরনো ২৯টি শ্রম আইন বাতিল করে চারটি নতুন শ্রম কোড কার্যকর করেছে। নতুন আইনের লক্ষ্য-সময়মতো বেতন, সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে লিঙ্গসমতা এবং শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা।

বেতন প্রতি মাসের ৭ তারিখে

নতুন শ্রম কোড অনুযায়ী তথ্যপ্রযুক্তি খাতের কর্মীদের বেতন প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ বাধ্যতামূলক। সমান কাজের জন্য সমান বেতন প্রদান করতে হবে। নারী কর্মীদের ক্ষেত্রে কোনওভাবে বেতন বা সুযোগের বৈষম্য করা যাবে না। রাতের শিফটে কাজ করলেও মহিলা কর্মীরা বেতন ও সুযোগ–সুবিধায় কোনও বঞ্চনার শিকার হবেন না।

স্বাস্থ্য সুরক্ষায়ও আসছে পরিবর্তন। ৪০ বছরের বেশি বয়সী কর্মীদের বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক। বিপজ্জনক শিল্প এবং খনি–খাতের কর্মীদের জন্যও বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং অতিরিক্ত নিরাপত্তা বিধান রাখা হয়েছে। নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আলাদা প্রভিশনও যোগ করা হয়েছে।

সব কর্মীকে অফার লেটার India Four New Labour Codes

নতুন আইনে সব কর্মীকে অফার লেটার প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পারিশ্রমিক প্রদান, হেনস্থা বা বৈষম্যের অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্পমহল নতুন আইনের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, “২৯টি আইনকে সংহত করে চারটি কোড আনার লক্ষ্য—শ্রমিক সুরক্ষা বাড়ানো, আইন মেনে চলা সহজতর করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলা। এতে পারিশ্রমিক, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় উন্নতি হবে।”

কোথায় কোথায় প্রযোজ্য

নতুন শ্রম আইন আইটি খাতের পাশাপাশি MSME, বাগান শ্রমিক, বিড়ি ও সিগার শিল্প এবং মহিলা কর্মীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কেন্দ্রের দাবি, নতুন কাঠামো কার্যকর হলে দেশের শ্রম–বাজারে স্বচ্ছতা বাড়বে এবং কর্মক্ষেত্রে শ্রমিক–বান্ধব পরিবেশ তৈরি হবে।

The post বেতন ৭ তারিখের মধ্যে, রাতের শিফটে নারীর অধিকার! নতুন শ্রম আইনে আর কী কী? appeared first on Kolkata24x7.

মর্মান্তিক দুর্ঘটনা: পিক-আপ ভ্যান উল্টে নিহত তিন চা শ্রমিক, আহত প্রায় ৩০
ডুয়ার্স: ডুয়ার্সের নাগরাকাটার গাতিয়া চা বাগানে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন চা-শ্রমিক। স্থানীয়দের তথ্য অনুযায়ী, যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানে চা বাগানে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের৷

জখম প্রায় ৩০

প্রাথমিকভাবে উদ্ধার করে চা বাগানের নিজস্ব হাসপাতাল ও সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে থেকে ১৫ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। প্রশাসনের অনুমান, দুর্ঘটনায় মোট প্রায় ৩০ জন জখম হয়েছেন।

নাগরাকাটার বিএমওএইচ ডা. মোল্লা ইরফান হোসেন জানিয়েছেন, “বেশ কয়েকজনের মাথায় আঘাত রয়েছে। তাই কোনও বিলম্ব না করে প্রাথমিক চিকিৎসার পর সঠিক রেফারাল করা হয়েছে।”

শোকের ছায়া চা বাগানে Dooars tea workers accident

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মালবাজার এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, বিডিও পংকজ কোণার, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয়রা গভীর শোকের ছায়ায় ডুবে রয়েছেন। চা বাগানের শ্রমিকদের নিরাপত্তা এবং রাস্তাঘাটের মান নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

West Bengal: A tragic road accident in Nagrakata’s Ghatiya Tea Garden in Dooars has killed three tea workers after their pickup van overturned. The vehicle lost control, injuring around 30 other workers who were on their way to work.

The post মর্মান্তিক দুর্ঘটনা: পিক-আপ ভ্যান উল্টে নিহত তিন চা শ্রমিক, আহত প্রায় ৩০ appeared first on Kolkata24x7.

বাম নিয়ন্ত্রিত মনমোহিনী ভাষণে হাসলেন ইস্কোর শ্রমিকরা, হিসেব কষল কয়লা মাফিয়া!
IISCO modernization victory day

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: একুশ শতকের শুরুতে যখন বর্ধমান নামে কোনও এক জেলার অস্তিত্ব ছিল সেই সময়ের কথা-সে দিন সকাল থেকে দামোদরের তীরে আনন্দ। হাজার হাজার শ্রমিকের হাসি হাসি মুখ দেখা যাচ্ছে। রূপার নুপূর ঝমরিয়ে হাঁটা শ্রমিক নারীর নাকফুলের হাসি ঝিকমিক করছে। কোলে বাচ্চা। এদেরই কেউ বিড়িতে টান দিয়ে হনহনিয়ে চলেছে। শ্রমিক মরদের কারোর চোখ নেশায় ঢুলুঢুলু। কেউ বেলচা কাঁধে মিছিলে গলা ফাটাচ্ছে। বালির চরায় ঝিকঝিক করা দামোদরের জলের ফালিতে এদের ছায়া পড়ছিল। আজ উৎসবের দিন। নতুন করে বার্নপুরের কারখানা সেজে উঠেছে।

‘ইস্কো বাঁচাও’ আন্দোলনের বিজয় দিবস IISCO modernization victory day

সেদিন ছিল ইস্কো (IISCO) ইস্পাত কারখানা আধুনিকীকরণ ও সম্প্রসারণের দিন। দু’দশক আগে ২০০৬ সালে এমনই এক উৎসব দেখেছিলাম বার্নপুরে। বিশ্বের অন্যতম শিল্পনগরীর জনজীবনে স্বস্তির শ্বাস পড়ছিল। রোজগারের নিশ্চিত স্বস্তি-স্বপ্ন। সেই উৎসব মুহূর্তের ঐতিহাসিক তারিখ ২৪ ডিসেম্বর। শ্রমিকদের গরম নিঃশ্বাসে দামোদরের এলেবেলে হাওয়ায় উড়ে আসা বড়দিনের শীত থমকে গেছিল। সে এক মহাযজ্ঞ! দশকের পর দশক চলা “ইস্কো বাঁচাও” আন্দোলনের বিজয় দিবস।

বাম খাঁচায় বন্দি মনমোহন সিং IISCO modernization victory day

কেন্দ্রে তখন ইউপিএ জোট সরকারের মূল নিয়ন্ত্রক সিপিআইএম ও অন্যান্য বাম দল।  দেশে বামপন্থীরা সরকার গড়তে পারেনি। তবে ইউপিএ জোটে তারাই ছিল মূল খুঁটি। সেই সরকারে কংগ্রেসের উদার বেসরকারিকরণ অর্থনীতির বিরোধী অবস্থানে থেকেও বাম রক্ষণশীল অর্থনীতির মধুচন্দ্রিমা চলছিল। এমনধারা রাজনৈতিক প্রেম এ দেশে আগে দেখা যায়নি। বিশ্ব জুড়ে অর্থনৈতিক বিশ্লেষণে প্রশ্ন উঠছে “আরে হচ্ছেটা কী ভারতে!” সেই অভূতপূর্ব কংগ্রেস-বাম জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন অর্থনীতির বিশারদ ড. মনমোহন সিং। তিনি বাজারমুখী অর্থনীতির গবেষক হলেও পড়ে গিয়েছিলেন রক্ষণশীল বাম অর্থনীতির পুকুরে। মনমোহিনী ভাষণে তীব্র বাজারমুখী নীতির ইঙ্গিত পেলেই সরকার ফেলার হুমকি দিতেন আরও এক সিং সাহেব। এই হুমকি আসত মনমোহনের স্বগোত্রীয় হরকিষেন সিং সুরজিতের কাছ থেকে। সিপিআইএমের শীর্ষ নেতার মিটিমিটি হাসির মধ্যে এরকমই হরেক রাজনৈতিক রোমাঞ্চ কাহিনী লুকিয়ে গেছে চিরতরে।

তখনও বর্ধমান জেলা IISCO modernization victory day

তখনও রাঢ়ের রুক্ষু মাটিতে ধুলোমাখা লোকশিল্পীর কণ্ঠে ভেসে আসত “এমন জেলা কোথাও খুঁজে পাবে নাকো তুমি…” ! বাস্তবিক, তখন অবিভক্ত বর্ধমান দেশের এমন এক জেলা, যেখানে কৃষি উৎপাদন, খনিজ সম্পদ ও বিশ্বে আলোচিত কলকারখানার সহাবস্থান। ২০১৭ সাল থেকে এই তকমা দ্বিখণ্ডিত। বর্ধমান জেলা অবলুপ্ত। এখন পূর্ব বর্ধমান কৃষিজ অঞ্চল। আর পশ্চিম বর্ধমানে খনি-শিল্প কেন্দ্র।

সেই ইস্কো উৎসবের দিনে! IISCO modernization victory day

যাইহোক ফিরি দামোদর তীরে সেই শিল্প উৎসবের দিনে সেই বর্ধমান জেলায়। রাজ্যব্যাপী প্রচারিত সংবাদপত্রের সংবাদদাতা হিসেবে বার্নপুর গেছিলাম। মূল ম্যাড়মেড়ে অনুষ্ঠানে আগ্রহ ছিল না। খোলা রাস্তা, মাঠে দেখছিলাম জনতার সারি। মাইকে ইংরাজিতে মনমোহন সিংয়ের ভাষণ শোনার লোক কম। কারখানা নতুন করে প্রাণ পাচ্ছে এতেই খুশি শ্রমিক-জনতা। লাল, সবুজ, নীল তথা বাম-ডান ভিন্ন ভিন্ন র়ঙের শ্রমিক সংগঠনের সারিতে থাকা শ্রমিকদের মুখগুলো বলে দিচ্ছিল আজ যুদ্ধ জয়ের দিন।

ইস্কো বাঁচাও আন্দোলন IISCO modernization victory day

ইস্কো কারখানা স্থাপন দেশের অর্থনীতির ইতিহাসে একটি মাইলফলক। ১৯১৮ সালে শিল্পপতি স্যার রাজেন মুখার্জি ও ব্রিটিশ মার্টিন বার্ন সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুরে শিল্প প্রতিষ্ঠা হয়েছিল। পরে তার দায়িত্ব নিয়েছিলেন স্যার বীরেন মুখার্জি। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড (ইস্কো) গড়ে উঠেছিল। স্বাধীনতার পর কংগ্রেস জমানায় ইস্কো হয় রাষ্ট্রায়ত্ব সম্পত্তি। কৌলিন্য থাকলেও রুগ্ন হয়ে পড়ছিল ইস্কো। শুরু হয়েছিল ‘ইস্কো বাঁচাও আন্দোলন’। তিন দশকের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের প্রধান দুই শ্রমিক সংগঠন আইএনটিউসি (কংগ্রেস) এবং সিআইটিউ (সিপিআইএম)। রাজ্যে বামফ্রন্ট সরকার থাকায় ইস্কো রক্ষা করতে বাম শ্রমিক সংগঠন সিআইটিউ ছিল মূখ্য ভূমিকায়।

রুগ্ল ইস্কো কারখানার উন্নয়নে আন্দোলন শুরু হয়েছিল আশির দশকে। পাঁচটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের যৌথ মঞ্চ ‘ইস্কো বাঁচাও কমিটি’-এর আহ্বায়ক ছিলেন বাম শ্রমিক নেতা চন্দ্রশেখর মুখার্জি। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ইস্কো আধুনিকরণ-সম্প্রসারণ ঘোষণার দিন বার্নপুরে আসা তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের অনুষ্ঠানে যখন চলছে তখন ইস্কো আন্দোলনের সেনাপতি চন্দ্রশেখর মুখার্জি শয্যাশায়ী। তিনি কাঁপাকাঁপা হাতে আমন্ত্রণপত্র গ্রহণ করেছিলেন।

সেই উৎসবের শেষে IISCO modernization victory day

অনুষ্ঠান শেষে মনমোহন সিং ফিরে গেছেন। চলে গেছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাংসদ বংশোগোপাল চৌধুরীসহ অতিথিরা। বাঙালি শিল্পপতি স্যার বীরেন মুখার্জির বিখ্যাত চাটার্ড বিমানের পাশ দিয়ে হাসি হাসি মুখে ধুলো উড়িয়ে ফিরে চলেছে শ্রমিক-জনতার ঢল। আমার সহযাত্রী আরও দুই বরিষ্ঠ সাংবাদিকের সঙ্গে ফিরছি। হঠাৎ দেখা ‘কয়লা মাফিয়া’ বলে চর্চিত কালে সিংয়ের সঙ্গে। তার মুখেও মুচকি হাসি। খানিক গল্পগাছায় কালে সিং হিসেব কষে সটান বলে দিল এবার তার লেনদেন কত বাড়বে। এও এক দৃশ্য। যে যার মতো সবাই খুশি!

মনমোহিনী দিনটা এরকমই ছিল।

Bharat: The modernization of the IISCO steel plant in Burnpur marked a significant victory for the “Save IISCO” movement. Celebrated on December 24, 2006, this event brought relief and hope to thousands of workers and the industrial city.

The post বাম নিয়ন্ত্রিত মনমোহিনী ভাষণে হাসলেন ইস্কোর শ্রমিকরা, হিসেব কষল কয়লা মাফিয়া! appeared first on Kolkata24x7.

Massive Opportunity: সাড়ে ৬০০০ কর্মী নিয়োগ হতে চলেছে গ্রাম স্বরাজ যোজনায়, রইল বিস্তারিত তথ্য
Massive Opportunity: নিয়োগ হতে চলেছে গ্রাম স্বরাজ যোজনায় পঞ্চায়েত দফতরে। নারী-পুরুষ নির্বিশেষে বাংলার যে কোনও জেলা থেকে করা যাবে আবেদন। এতে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৭০। এর মধ্যে অসংরক্ষিত আসনের সংখ্যা ১,৬৪৩। বাকি আসনগুলির মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশানের জন্য ৬৫৭টি, তফশিলি জাতিদের জন্য ১,৩১৩টি, তফশিলি উপজাতিদের জন্য ১৩১টি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ১,৬৪৩টি ও এনকামব্রেন্স সার্টিফিকেটপ্রাপ্তদের জন্য ১,১৮৩টি সিট সংরক্ষিত রাখা হয়েছে। মাসের বেতন ২৩০০০, সঙ্গে একাধিক ভাতা, এবার বিপুল নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তররা এতে আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউট্যান্ট বা সিএ-র ডিগ্রি থাকলেও এতে আবেদন করা যাবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিল করতে হবে।

বয়স সীমা

এখানে আবেদনের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। আবেদনের বয়সের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্তরা সরকারি নিয়ম মেনে আবেদনের বয়সে কিছুটা ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে গ্রাম স্বরাজের নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে চাকরিপ্রার্থীদের। সেখানেই মিলবে আবেদনের ফর্ম। ফর্ম মনোযোগ দিয়ে পূরণ করা হলেই শেষে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া যাবতীয় নথির স্ক্যান কপি আপলোড করার কথা তারপর নথি আপলোড হয়ে গেলে সাবমিট অপশানে করতে হবে ক্লিক। তাহলেই আবেদনের ফর্ম জমা হয়ে যাবে।

সময়সীমা

চলতি বছরের 14 মে পর্যন্ত জমা করা যাবে আবেদন। তার পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না। আবেদনের জন্য কোনও ফি লাগবে কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে জানতে পারবে আবেদনকারীরা।

The post Massive Opportunity: সাড়ে ৬০০০ কর্মী নিয়োগ হতে চলেছে গ্রাম স্বরাজ যোজনায়, রইল বিস্তারিত তথ্য appeared first on Kolkata24x7.

Kolkata: ডালহৌসিতে বাস দুর্ঘটনায় গুরুতর জখম মেট্রোর তিন কর্মী
আজ, বুধবার সাতসকালে কলকাতা শহরের (Kolkata) ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। শিয়ালদা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে, মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় বিবাদী বাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে S-3A রুটের সরকারি বাসটি।

দুর্ঘটনার পরেই বাস ফেলে চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়াভাবে ছুটছিল বাসটি। সম্ভবত সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারান।

The post Kolkata: ডালহৌসিতে বাস দুর্ঘটনায় গুরুতর জখম মেট্রোর তিন কর্মী appeared first on Kolkata24x7.

West Bengal BJP: বঙ্গ বিজেপির ৮০ শতাংশই নিষ্ক্রিয়, শাহী-ধমকের অপেক্ষায় দিলীপ-সুকান্ত-শুভেন্দু
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমে তিনি সভা করবেন। এদিকে খোদ বীরভূমের দাপুটে বিজেপি (West Bengal BJP) নেতা দুধকুমার মণ্ডলের নির্দেশে জেলায় জেলায় কর্মীরা বসে গেছেন। চলছে গোষ্ঠিবাজি।

বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট আশি শতাংশ কর্মী নিষ্ক্রিয়। এই রিপোর্ট ধরেই শাহি ধমকের অপেক্ষায় দিলীপ, সুকান্ত, শুভেন্দুরা। তাৎপর্যপূর্ণ, বিজেপি নিষ্ক্রিয় আর সিপিআইএম সক্রিয়। বীরভূমে একসাথে তৃণমূল ও বিজেপি থেকে দলত্যাগ করে বাম শিবিরে যোগদান চলছে।

লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনের মরশুম আরও একবার দলের প্রস্তুতি খতিয়ে এখতে চান অমিত শাহ। শুক্রবার শাহের হাতে রিপোর্ট যাওয়ার আগে জেলা সভাপতি ও ইনচার্জদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ বিজেপির জন্য মোটেই সহজ নয়। বিশেষ করে ৮০ শতাংশ কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় চিন্তায় গেরুয়া শিবির।

উত্তরবঙ্গে এখনও বিজেপি সংগঠন মজবুত থাকলেও দক্ষিণবঙ্গের সংগঠন নিয়ে চিন্তায় অনেকেই। হাওড়া, হুগ্লি এবং দুই ২৪ পরগণায় বিজেপি কোনও সাফল্য সেভাবে অর্জন করতে পারেনি। এমনটাই দলীয় সূত্রে খবর। বিজেপির এই সাংগঠনিক দুরাবস্থার ছবি অমিত শাহের কাছে তুলে ধরবে বিজেপি নেতৃত্ব।

The post West Bengal BJP: বঙ্গ বিজেপির ৮০ শতাংশই নিষ্ক্রিয়, শাহী-ধমকের অপেক্ষায় দিলীপ-সুকান্ত-শুভেন্দু appeared first on Kolkata24x7.

Malda: তৃণমূলের ঘর ভেঙে জেলা নেতাসহ কয়েকশো কর্মী কংগ্রেসে যোগ দিল
সাগরদিঘি এফেক্ট আর রাজ্যজুড়ে লাগামছাড়া দুর্নীতির অভিযোগে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙতে শুরু করেছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তেই ঘাসফুল ছেড়ে অন্যদলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে৷ গত ৪৮ ঘণ্টায় বীরভূম, দক্ষিণ দিনাজপুরের (Malda) পর এবার মালদহতেও শত শত তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী-সমর্থক দলত্যাগ করলেন৷

আরও পড়ুন: Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুখে গঙ্গাতীর মালদহে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস৷ রতুয়ার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য-সহ কয়েকশো নেতা কর্মী কংগ্রেসে যোগ দিলেন। অন্যদিকে হবিবপুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মুর।

পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজনীতি ময়দানে রীতিমতো যোগ-বিয়োগের খেলা চলছে। মালদহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ টিপু সুলতান, বাহারাল গ্রাম পঞ্চায়েতের চার তৃণমূল সদস্য, জেলা নেতা প্রদীপ সাহা-সহ কয়েকশো কর্মী।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

তৃণমূলত্যাগী প্রদীপ সাহা বলেছেন, ‘পঞ্চায়েতে দুর্নীতি এবং প্রার্থী করার নামে দলের কর্মীদের থেকে টাকা তোলা হচ্ছে। এরই প্রতিবাদে দল ত্যাগ করলাম।’ মহম্মদ টিপু সুলতানের বক্তব্য, চেয়ারম্যান ও সভাপতি পুরনোদের গুরুত্ব দিচ্ছে না। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে। তাই কংগ্রেসে যোগদান করলাম। তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় হাত শিবির শক্তিশালী হবে বলেই মনে করছে কংগ্রেস। মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেছেন, ‘মালদায় কংগ্রেস ফের শক্তিশালী হচ্ছে। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে’

অন্যদিকে, তৃণমূল এবং পরে বিজেপি হয়ে কংগ্রেসে যোগ দিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু। ২০২১-এর বিধানসভা ভোটে তাঁকে হবিবপুর থেকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু তারপরেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। কিন্তু বিজেপি তাঁকে আর প্রার্থী করেনি। পরে তৃণমূলে ফেরার ইচ্ছেপ্রকাশ করলেও, কান দেয়নি শাসকদল। এই পরিস্থিতিতে এবার কংগ্রেসে গেলেন সরলা৷

The post Malda: তৃণমূলের ঘর ভেঙে জেলা নেতাসহ কয়েকশো কর্মী কংগ্রেসে যোগ দিল appeared first on Kolkata24x7.

ত্রিপুরায় তাণ্ডব: প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় থানায় ছুটলেন মহিলা
বৃহস্পতিবার নির্বাচনের ফলাফলে ত্রিপুরায় (Tripura) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি৷ সরকার গঠনের জন্য পদক্ষেপ নিয়েছে গেরুয়া শিবির। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই উত্তাল ত্রিপুরা। একাধিক জায়গায় সিপি(আই)এমের কর্মীদের ওপর হামলার অভিযোগ আসছে। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷

পরিবারের সদস্য সিপি(আই)এম করায় প্রতাপগড়ে এক মহিলার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সিপি(আই)এম করায় এই হামলা চালানো হয়েছে। প্রাণ বাঁচাতে থানায় গিয়ে উপস্থিত হন তিনি। অভিযোগ, বাড়িতে ভাই সিপি(আই)এম করে তাই হামলা চালানো হয়েছে৷ যদিও তাঁর ভাই বাড়িতে নেই বলে জানিয়েছেন মহিলা। সেই ঘটনা ইতিমধ্যে গোটা ত্রিপুরায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, চরিলামে সিপি(আই)এম কর্মীদের বাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। খয়েরপুরে এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। তছনছ করে দেওয়া হয়েছে সোনামুড়ায় সিপি(আই)এমের দলীয় কার্যালয়৷ একাধিক কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

যদিও বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকের দাবি, একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। অনেকেই ঘরছাড়া। সন্ধ্যে থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে পশ্চিম ত্রিপুরায়। আগামীকাল সকাল ৬ টা অবধি জারি থাকবে। রাখা হয়েছে পুলিশের কড়া নজরদারি।

The post ত্রিপুরায় তাণ্ডব: প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় থানায় ছুটলেন মহিলা appeared first on Kolkata24x7.

BJP Membership: মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী খুঁজছে বিজেপি!
আজকাল ভারতীয় জনতা পার্টি (BJP) তার ১৮ কোটি সদস্য খুঁজে বের করার চেষ্টা করছে। এ জন্য মোতায়েন করা হয়েছে বড় দল। এরাই মিস কল দিয়ে দলের সদস্যপদ নিয়েছেন। এখন এসব সদস্যের তথ্য-উপাত্ত সংশোধনে ব্যস্ত দলটি। এর মধ্য দিয়ে দলটি লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে।

কারা এই ১৮ কোটি সদস্য?

দীর্ঘদিন ধরে বিজেপি মিসড কলের মাধ্যমে দলের সদস্যপদ দেওয়ার প্রচার চালাচ্ছে। এজন্য একটি টোল ফ্রি নম্বর জারি করা হয়েছে। মিসড কল দিলে যে কেউ বিজেপির সদস্য হয়ে যায়। এখন পর্যন্ত ১৮ কোটিরও বেশি মানুষ এই ভাবে বিজেপির সদস্য হয়েছেন। এখন বিজেপি এই সদস্যদের তথ্য সংশোধনে ব্যস্ত।

কেন ডেটা পুনরুদ্ধার?

বিষয়টি বোঝার জন্য নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, পরিসংখ্যান ও বাস্তবতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ১৮ কোটিরও বেশি মানুষ মিসড কলের মাধ্যমে সদস্য হয়েছেন। এই পরিসংখ্যান নিশ্চিত না হওয়া পর্যন্ত, এই পরিসংখ্যানগুলি কেবল দাবিতেই থাকবে। এ কারণে মিসড কলের মাধ্যমে যেসব নম্বর থেকে সদস্যপদ নেওয়া হয়েছে, তা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় নেতৃত্ব। এ জন্য বুথ লেভেল পর্যন্ত ডাটা ফিডিংয়ের কাজ চলছে। প্রতিটি নম্বর যাচাই করা হচ্ছে এবং এর সম্পূর্ণ বিবরণ প্রস্তুত করা হচ্ছে।

ডেটা পুনরুদ্ধারের ব্যবহার কী?

বিজেপির জাতীয় নেতারা চারটি পয়েন্টে ডেটা যাচাইয়ের সুবিধাগুলি গণনা করেছেন। তিনি বলেন, ‘যাচাইয়ের পরে, বিজেপি দলের সদস্যপদ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দৃঢ়ভাবে দিতে সক্ষম হবে। ডাটা ভেরিফিকেশনের কাজ যা এখন চলছে, যাতে মিসড কলের মাধ্যমে গ্রাহকদের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাচ্ছে। যেমন তিনি কোথায় থাকেন, কী করেন, বয়স, পরিবারের সদস্যদের তথ্য নেওয়া হচ্ছে। এই ডেটা তৈরি হয়ে গেলে বিজেপি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠবে। এরপর জাতীয় পর্যায়ের যেকোনো নেতা এক ক্লিকে দেশের যেকোনো প্রান্তের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

The post BJP Membership: মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী খুঁজছে বিজেপি! appeared first on Kolkata24x7.

চাকরি চেয়ে মমতার সরকারের নাকের ডগায় দাঁড়িয়ে নয় মঞ্চ একত্রে প্রতিবাদ
৯টি মঞ্চের ৯ জনের প্রতিনিধি দল বেলা ১টায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী জানিয়ে নবান্ন সংলগ্ন কাজীপাড়ায় প্রতিবাদ দেখাল গ্রূপ ডি চাকরি প্রার্থীরা। এদের ৯টি সংগঠন তাদের অসহায়তার বার্তা নিয়ে এযাবৎ কলকাতার রাজপথে একাধিক আন্দোলন কর্মসূচি ও ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

তাঁরা জানাচ্ছেন ইউক্রেন ফেরত ডাক্তার পড়ুয়া কিংবা করোনাকালে সমাজের উচ্চবিত্ত শিল্পী-সাংস্কৃতিক জগৎ কিংবা ধর্মীয় প্রাণপুরুষ এমন একাধিক ব্যক্তিত্ব বা সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে নবান্নের সভাঘরে / নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একসময় তাদের অসহায়তার পাশে দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেছিলেন এবং তাদের সুষ্ঠ সমাধানে নতুন দিশা দেখিয়েছিলেন । এমতাবস্থায় আমরাও দেখতে চাই মাননীয়া মুখ্যমন্ত্রী এই অসহায় বঞ্চিত কর্মপ্রার্থীদের পাশে সত্যিই দাঁড়ায় কিনা।

তাঁরা এও বলছেন যে, “আমরা বঞ্চনার প্রতিবাদে, দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন ধারাবাহিকভাবে করে চলছি। যতদিন না এই বঞ্চিত কর্মপ্রার্থীরা তাদের সুনিশ্চিত চাকরি পাচ্ছে তাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন জারি থাকবে। আগামীদিনে আরও একাধিক মঞ্চ এই ঐক্যবদ্ধ সংগঠনে সামিলও হবে।

বঞ্চিত কর্মপ্রার্থীদের পাশে থেকে অসহায়তার বার্তা তুলে ধরার অনুরোধ রাখছি। অসহায় মানুষের পাশে থাকা দরকার। আমরা বিশ্বাস করি এই দুর্নীতির প্রতিচ্ছবি৷

আমাদের পাশে থাকবে। সমাজের প্রতিটি নাগরিকের কাছেও তাদের ভাবমূর্তি ভালো করার চেষ্টা করবে”

The post চাকরি চেয়ে মমতার সরকারের নাকের ডগায় দাঁড়িয়ে নয় মঞ্চ একত্রে প্রতিবাদ appeared first on Kolkata24x7.

Jalpaiguri: বেতনহীন ক্ষুব্ধ কর্মীদের ঘেরাটোপে ম্যানেজার, পুলিশ করল উদ্ধার
বেতন বৃদ্ধির দাবি নিয়ে ম্যানেজার সহ কয়েকজনকে অফিস রুমে আটকে রাখলেন কর্মীরা। রবিবার, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের, টোল প্লাজার অফিস রুমে তালা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কর্মীদের দাবি, তাদের পিএফ এবং বেতন বৃদ্ধি করতে হবে। ম্যানেজার জানান মালিক তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দীর্ঘ দেড় মাস যাবত ম্যানেজারকে জানানো হলেও মালিক তাদের সঙ্গে এ নিয়ে কোন যোগাযোগ বা কথাবার্তা বলেননি। এরপরই শ্রমিকরা কাজ বন্ধের ডাক দেন। তারপরও ম্যানেজার আলোচনায় না বসলে কর্মীরা শুক্রবার ময়নাগুড়ি থানায় যোগাযোগ করেন। রবিবার বিকাল তিনটা নাগাদ টোল প্লাজার অফিস রুমের মেন গেট তালা লাগিয়ে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ কর্মী ও ম্যানেজারের সঙ্গে কথা বলে।

ম্যানেজার জানান, কয়েকদিনের মধ্যে মালিক সেদিন এসে কর্মীদের সঙ্গে কথা বলে মীমাংসা করে নেবেন। এরপরেই স্থানীয় কর্মীরা তাদের বিক্ষোভ তুলে নেন

The post Jalpaiguri: বেতনহীন ক্ষুব্ধ কর্মীদের ঘেরাটোপে ম্যানেজার, পুলিশ করল উদ্ধার appeared first on Kolkata24x7.

China: লকডাউন তুলতে তিব্বতে গণবিক্ষোভ দমনে কড়া ভূমিকা জিনপিংয়ের
বিশ্বব্যাপী দু বছর ধরে দাপট চালিয়েছে করোনা। মহামারীতে প্রাণ গিয়েছে লক্ষাধিক মানুষের। তবে ভ্যাক্সিন আবিষ্কারের ফলে আগের থেকে অনেকটাই কমেছে কোভিডের দাপট। কমেছে সংক্রমণের হারও। তবে এখনও অন্য পরিস্থিতি চিনে (China)। তিব্বতের রাজধানী লাসায় এখনও লকডাউন জারি রেখেছে প্রশাসন। যার জেরে পরিস্থিতি অশান্ত হচ্ছে। পুলিশ এবং আম জনতার মধ্যে খণ্ডযুদ্ধ লেগেই রয়েছে। যদিও এ বিষয়ে চিন কোনও মুখ খোলেনি।

প্রায় ৮০ দিন ধরে লকডাউন চলছে লাসায়। চিনের একাধিক প্রদেশ থেকে আসা পরিযায়ী শ্রমিক-সহ অন্যান্য প্রদেশের মানুষের সংখ্যা এখানে বেশ কিছুটা হলেও বেশি। কিন্তু কয়েকদিন ধরে কোভিডের সংখ্যা বৃদ্ধি পেতেই লকডাউন জারি করা হয়। পড়ে সংক্রমণ কমে গেলেও লকডাউন তুলে নেয়া হয়নি যার ফলে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ।

ইতিমধ্যেই একাধিক ভিডিও বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পথে নেমে বাড়ি যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকরা। পুলিশ বাধা দিতে এলেই শ্রমিকদের সঙ্গে বেঁধে যাচ্ছে খণ্ডযুদ্ধ।

বিক্ষোভকারীদের বক্তব্য, ক্রমাগত লকডাউনের কারণে জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। একাধিক জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে শুরু করেছে। এমনকি ভাড়াটিয়ের ভাড়া দিতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। চিনের প্রশাসন কোভিড সংক্রমণের আসল তথ্য লুকিয়ে সকলকে বিভ্রান্ত করছে, বলো অভিযোগ জানিয়েছে বিক্ষোভকারীরা।

কূটনৈতিক মহলের দাবি, চিনের আগ্রাসী মনোভাবই তাঁর অর্থনীতির দুরাবস্থার জন্য দায়ী। তিব্বত এই মুহুর্তে কেন্দ্রীয় শাসিত দেশের মধ্যে পড়লেও আগামী দিনে তিব্বতকে মূল প্রশাসনের মধ্যেই আনতে চায় চিন।

The post China: লকডাউন তুলতে তিব্বতে গণবিক্ষোভ দমনে কড়া ভূমিকা জিনপিংয়ের appeared first on Kolkata24x7.

Jalpaiguri: কাশ্মীর থেকে কফিনবন্দি শ্রমিকদের দেহ আসছে ধূপগুড়িতে
জম্মু-শ্রীনগর (Kashmir) হাইওয়ের ওপর রামবানের জেলায় নির্মিয়মাণ সুড়ঙ্গে চাপা পড়ে এ রাজ্যের পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের দেহ অ্যাম্বুলেন্সে করে জলপাইগুড়ির ধুপগুড়ি নিয়ে আসা হচ্ছে।

গত শুক্রবার জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর রামবান জেলায় নির্মিয়মাণ সুড়ঙ্গ ধসে যায়। ঘটনায় চাপা পড়েন ১০ জন শ্রমিক। এর মধ্যে পাঁচ জন ধুপগুড়ির বাসিন্দা। মৃতদের নাম পরিমল রায়, দীপক রায়, সুধীর রায়, যাদব রায় গৌতমক রায়। প্রথমে মৃত শ্রমিকদের দেহ বিমানে নিয়ে আসার কথা বলা হলেও পরে জানা যায় অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হচ্ছে।

ঘটনাস্থল থেকে জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধারের কাজ। কিন্তু পাথর সরাতে গিয়ে আরও মাটি ধসে যাওয়ায় আরও বেশি সমস্যা দেখা দেয়। পরে সেই এলাকা থেকে পাঁচ জন বাঙালি শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়৷

The post Jalpaiguri: কাশ্মীর থেকে কফিনবন্দি শ্রমিকদের দেহ আসছে ধূপগুড়িতে appeared first on Kolkata24x7.

আদালতে DA মামলা, ‘সুখবর’ আশায় সরকারি কর্মীরা
হাইকোর্টে মহার্ঘ ভাতা (DA) মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পাঁচ বছর ধরে চলছে মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এখনও সমস্যার সমাধান হয়নি। সেই মামলার রায় আজ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজ কলকাতা হাইকোর্টের রাখেন দিকে নজর সরকারি কর্মীদের।

মামলার মূল বিষয় কেন্দ্র সরকার যে হারে ডিএ দেয় সেই একই হারে রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কিনা। ২০১৬ সাল থেকে চলছে আইনি লড়াই। এমনকি বকেয়া মেটানোর দাবিতেও হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি এই রাজ্যের সরকারি কর্মচারী, যাঁরা অন্য রাজ্যে কাজ করছেন তাদের DA বৃদ্ধি হলেও এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নয়। সেই নিয়ে মামলার রায়। আজ এক্ষেত্রে মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোনও সমতার রায় দেয় কিনা হাইকোর্ট, সেই দিয়ে তাকিয়ে রয়েছে রাজ্যে কর্মরত কর্মচারীরা।

The post আদালতে DA মামলা, ‘সুখবর’ আশায় সরকারি কর্মীরা appeared first on Kolkata24x7.

Anubrata Mondal: কেষ্টদা এখনও ঘরে ফেরে নাই, মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মীরা
কেষ্টদা (Anubrata Mondal)ফিরে আসবেন। কতকটা সন্তান দল স্টাইলে বার্তা কর্মীদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোরু পাচার মামলায় সিবিআই জেরার ঠিক আগে নিয়ম মাফিক অসুস্থ হয়েছিলেন। পরে চিকিৎসকরা জানান অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দুটি অণ্ডকোষে পুঁজ জমেছে। চিকিৎসায় কিছু্টা সুস্থ হয়ে আপাতত কলকাতাতেই আছেন তিনি।

কেষ্টদা কবে ফিরবেন? বীরভূম জেলা টিএমসির কর্মী সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায়। শোনা হল না তাঁর ভাষণ। সম্মেলন শুরু হতে না হতেই ঘরে ফিরলেন তৃণমূল কর্মীরা। কারোর মুখে শোনা যাচ্ছে, কেষ্ট দা আসবেন বলে এসেছিলাম। কিন্তু তিনি নেই ফিরে যাচ্ছি।

রবিবার বীরভূম জেলার বোলপুরে কসবা এলাকায় চলছিল কর্মী সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুশান্ত ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করাই ছিল এই কর্মী সম্মেলনের মূল লক্ষ্য। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এর আগে জেলাজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন অনুব্রত। একেবারে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে নিজে সংগঠন সামলেছেন। পুরসভা, গ্রাম পঞ্চায়েত থেকে বিধানসভা তাঁর নির্দেশ পালন করে কাজ করত দলীয় কর্মীরা। তিনি না থাকায় মুষড়ে পড়েছেন কর্মীরাই। এর আগে কখনও কর্মীসভায় অনুপস্থিত ছিলেন না। তাঁকে ছাড়া কর্মীসভা হয় না। একথা বলতে বলতে ফিরে যাচ্ছেন নীচুতলার কর্মীরা।

গত ৫ এপ্রিল অসুস্থতার কারণে বীরভূম ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরের দিন সিবিআইয়ের হাজিরা ছিল। তা এড়িয়ে সোজা ভর্তি হয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। দুই সপ্তাহ ধরে চলে তাঁরা চিকিৎসা। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আসে সিবিআইয়ের জোড়া তলব। চিকিৎস্কদের পরামর্শ নিয়ে চিনার পার্কের বাড়িতেই রয়েছেন অনুব্রত। তাই বন্ধ রয়েছে দলীয় কর্মসূচি। তাঁকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন দলীয় কর্মীরাই।

অনুব্রত এখন দলীয় কর্মসূচি না উপস্থিত হলেই ভালো। এমনটাই মনে করছেন তৃণমূলের একাংশ। মানুষের কাছে এর জন্য অন্য বার্তা যেতে পারে। সিবিআইয়ের ফের ডাক আসতে পারে। নিজের এবং দলের কথা ভেবে এখন দলীয় কর্মসূচি থেকে দূরেই থাকছেন অনুব্রত।

The post Anubrata Mondal: কেষ্টদা এখনও ঘরে ফেরে নাই, মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মীরা appeared first on Kolkata24x7.

দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের
জোর করে পার্টি অফিস দখল ও শ্রমিকদের মারধর করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে বনগাঁ থানায় ডেপুটেশন দিল বাস (bus services) ও ই-রিকশা ইউনিয়নের শ্রমিকেরা। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলে কয়েকশো শ্রমিক অংশ নেয়।

বাস শ্রমিকরা বলেন,আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। জন্ম লগ্ন থেকে দল করি।তৃনমূলের বনগাঁ সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষের নেতৃত্বে অমিত বোস সহ একাধিক শ্রমিক নেতার উপস্থিতিতে আমাদের মারধরের ঘটনা ঘটেছে৷ নারায়ন বাবু সিপিএম থাকাকালীন তৃণমূল শ্রমিকদের উপর অত্যাচার করত। এখনো অত্যাচার করছে। যতক্ষণ দোষীরা গ্রেপ্তার না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।

The post দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের appeared first on Kolkata24x7.

Amazon: ইতিহাস গড়ে আমাজনে ইউনিয়ন
মার্কিন প্রযুক্তি সংস্থা আমাজনের (Amazon) কর্মীরা ইতিহাস গড়ল শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট দিয়ে। ১৯৯৪ সালে জন্ম নেওয়া এই বিখ্যাত বহুজাতিক সংস্থাটিতে এতদিন কোনও ইউনিয়ন ছিল না ৷ বর্তমান ও প্রাক্তন কর্মীদের উদ্যোগে অবশেষে এতদিনে শ্রমিকদের ইউনিয়নটি গড়ে উঠল৷

নতুন এই সংগঠনটির নাম আমাজন লেবার ইউনিয়ন (এএলইউ)। এই ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে আমাজনের কর্মীদের জন্য বড় ধরনের বিজয় হিসেবেই দেখা হচ্ছে। তা ছাড়া নিউইয়র্ক সিটির একটি ওয়্যারহাউসে এই জয়ের পর প্রতিষ্ঠানটির অন্যান্য শাখাতেও দ্রুত ইউনিয়ন গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে ৷

এই ফলাফল আমাজন ও যুক্তরাষ্ট্রে বৃহত্তর শ্রমিক আন্দোলনের জন্য একটি মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছে বিভিন্নমহল।প্রসঙ্গত,আমাজনের একটি ওয়্যারহাউসে শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট পড়ার ঘটনা সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা, বড় শ্রমিক ইউনিয়ন, এমনকি হোয়াইট হাউস থেকেও স্বাগত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, শ্রমিকদের কণ্ঠস্বর শোনার বিষয়টি নিশ্চিত হতে দেখে প্রেসিডেন্ট জো বাইডেন আনন্দিত।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে,নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডের জেএফকে ৮ ওয়্যারহাউসে ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন করার অধিকার পায় আমাজনের কর্মীরা। ৮ হাজার ৩২৫ ভোটারের মধ্যে ৪ হাজার ৭৮৫ জন ভোট দিয়েছিলেন। তারফলে গত শুক্রবারের এই ভোটের ফলাফলে ইউনিয়ন গঠনের পক্ষে মত দেয় ২,৬৫৪টি। আর বিপক্ষে ভোট পড়েছে ২, ১৩১ টি। যদিও এই

ভোটের ফলাফলে সন্তুষ্ট নয় আমাজন কর্তৃপক্ষ। এই ফলাফলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের যুক্তি, এ ভাবে শ্রমিক ইউনিয়ন গঠন করা হলে তা শ্রমিকদের সঙ্গে কোম্পানির সরাসরি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ফলস্বররূপ কর্মীদের ভালো মজুরি বা চাকরির নিরাপত্তা থাকবে না। যদিও ইউনিয়নের নেতারা কর্মীদের কাছে ইউনিয়ন করার সুবিধা বোঝাতে সক্ষম হওয়ায় অবশেষে এই জয় পেয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের যুক্তি, এতে কোনও রকম চাকরি হারানোর ঝুঁকি ছাড়াই কাজের পরিবেশের উন্নতি হতে পারে এবং কর্মীবান্ধব কাজের সময়সূচি নিশ্চিত করা সম্ভব হবে। এই ইউনিয়নের নেতা হলেন এক কর্মী ক্রিশ্চিয়ান স্মলস। তাঁকে ইউনিয়ন গঠনের চেষ্টা ও শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অপরাধে ২০২০ সালের মার্চে ছাঁটাই করেছিল আমাজন কর্তৃপক্ষ।

The post Amazon: ইতিহাস গড়ে আমাজনে ইউনিয়ন appeared first on Kolkata24x7.

মোদী সরকারের ৮ বছরে ২০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী কমেছে
ক্ষমতায় এসে ২০১৪ সালে নরেন্দ্র মোদী (Modi government) প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গড়লে বছরে এক কোটি বেকারের চাকরি দেবেন। কিন্তু সরকারের ৮ বছরে কেন্দ্রের বিভিন্ন বিভাগে সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ কমেছে। এটা বিরোধীদের অভিযোগ নয়, বরং কেন্দ্র নিজেই এই কথা জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর জমা পড়েছিল সপ্তম বেতন কমিশনের রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছিল, ২০১৪ সালে দেশে সেনাবাহিনী-সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৪৭ লাখ। কিন্তু ৮ বছর পর এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সংখ্যা ২৭ লাখ ৫৫ হাজার ৪৩০ জন। কেন্দ্রের ৭৫ টি মন্ত্রক বিভাগ মিলিয়ে এটাই মোট কর্মচারীর সংখ্যা। যার মধ্যে তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায় ভুক্ত কর্মচারীর সংখ্যা যথাক্রমে ৪ লাখ ৭৯ হাজার ৩০১ একজন এবং ২ লাখ ১৪ হাজার ৭৩৮ জন। অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির কর্মচারী আছেন ৪ লাখ ৫৭ হাজার ১৪৮ জন।

তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলায় পরিসংখ্যান দিয়ে সরকারি কর্মীদের সংখ্যাটি জানিয়েছে কেন্দ্র। পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা বাতিল করার দাবিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ মামলাটি দায়ের হয়েছিল।

কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছে, পদোন্নতির ক্ষেত্রে কোনওভাবেই মেধাকে উপেক্ষা করা হয় না। সংশ্লিষ্ট কর্মী বা অফিসারের জন্য নির্ধারিত মেধার মান উত্তীর্ণ হলে তবেই সংরক্ষণের কথা বিবেচনা করা হয়। এই হলফনামা থেকে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মোদী সরকার চাকরি দেওয়া তো দূরের কথা বরং তাঁদের আমলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লাখ। শূন্যস্থানে কোনও লোক নিয়োগ করা হয়নি।

The post মোদী সরকারের ৮ বছরে ২০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী কমেছে appeared first on Kolkata24x7.

কে এস শানকে খুনের ঘটনায় গ্রেফতার ২ সংঘ কর্মী
নিউজ ডেস্ক: শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) রাজ্য সম্পাদক কে এস শান (k s shan)। দুষ্কৃতীদের এলোপাথাড়ি অস্ত্রের আঘাতে গুরুতর জখম শানকে হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার সকালে তাঁর মৃত্যু (death) হয়। শানের হত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সোমবার কেরল পুলিশ দুই আরএসএস (rss) কর্মীকে গ্রেফতার করেছে।

শানের জখম হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসনের (ranjit shrinibasan) উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছুরির আঘাতে নিজের বাড়িতেই প্রাণ হারান বিজেপির এই নেতা। একই দিনে জোড়াখুনের এই ঘটনায় কেরলের আলাপ্পুঝা জেলায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দু’দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয় জেলায়।

পুলিশ এই জোড়া খুনের তদন্ত শুরু করে সোমবার রথিশ ও প্রসাদ নামে দুই সঙ্ঘ কর্মীকে গ্রেফতার করে। আলাপ্পুঝার পুলিশ সুপার জি জয়দেব জানিয়েছেন, শান যে গ্রামে থাকতেন ধৃত দুই ব্যক্তি সেই গ্রামেরই লোক। শানের হত্যার ষড়যন্ত্রে এই দুইজন জড়িত ছিল বলে মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টি জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। তবে ধৃতরা সরাসরি শানের খুনের সঙ্গে যুক্ত নয়। শানের উপর হামলা চালাতে দুষ্কৃতীরা যে গাড়ি ব্যবহার করেছিল সেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল এই দুই সঙ্ঘ কর্মী। তবে শানকে খুনের ঘটনায় জড়িতরা এখনও সকলেই পলাতক।

অন্যদিকে বিজেপি নেতা শ্রীনিবাসনকে খুনের ঘটনাতেও অভিযুক্তরা কেউই ধরা পড়েনি। রঞ্জিতের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ছটি মোটরবাইকে করে ১২ জন যুবক এসেছিল। তাদের সকলের মুখই ছিল ঢাকা।

জোড়াখুনের এই ঘটনায় পুলিশ গোটা রাজ্য জুড়ে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রতিটি গাড়িতেও তল্লাশি চলছে। ইতিমধ্যেই সব ধরনের জমায়েতে, সভা ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার আলাপ্পুঝায় গ্রামের বাড়িতে রঞ্জিতের শেষকৃত্য সম্পন্ন হয়। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল শ্রীনিবাসনের শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

জোড়া খুনের ঘটনা সকলের সঙ্গে কথা বলতে সোমবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। তবে বিজেপির প্রতিবাদে শেষ পর্যন্ত ওই বৈঠক বাতিল হয়। জানা গিয়েছে এই বৈঠক হবে মঙ্গলবার। বিজেপির অভিযোগ, সোমবার সর্বদলীয় বৈঠক ডেকে মৃতদের প্রতি অসম্মান প্রকাশ করেছে বিজয়ন সরকার।

The post কে এস শানকে খুনের ঘটনায় গ্রেফতার ২ সংঘ কর্মী appeared first on Kolkata24x7.

অভাব-অসুখ-যন্ত্রণা সরিয়ে ১০০ দিনের কর্মীদের অন্যরকম বিজয়া
News Desk, Kolkata: অন্যরকম বিজয়া সম্মিলনী। সাধারণত বাঙালিদের কাছে বিজয়া মানে নমস্কার করা, মিষ্টি মুখ এবং কোলাকুলি। একটু অন্যরকম ভাবে এক বিজয়া অনুষ্ঠান পালন করল পুরনো কলকাতার গল্প। পালিত হল ১০০ দিনের কর্মীদের সঙ্গে নিয়ে। ওরা নিজের মনের কথা বললেন কেউ কেউ আবার গান গিয়েও শোনালেন।

সত্যিই তো ওদেরও যে একটা বিজয়া সম্মিলনী হতে পারে কেউ ভাবেনি। ভেবেছে পুরনো কলকাতার গল্পের সদস্যরা। সেই ভাবনা থেকেই এক অন্যরকম সান্ধ্য অনুষ্ঠান।

স্বর্ণালী চট্টোপাধ্যায় জানিয়েছেন, “নিমতলা জোড়াবাগান অঞ্চলে অনাদরে পরে থাকা দুই কামানকে পুনরায় প্রতিষ্ঠিত করার পরে আমাদের এক সুন্দর সম্পর্ক শুরু হয় প্রাক্তন পৌরপ্রতিনিধি শ্রী অজয় সাহার সাথে। ওনার আমন্ত্রণে গত বছর থেকেই এক অসাধারণ বিজয়া সম্মিলন অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি।”

এই আয়োজন হয় নিমতলা অঞ্চলে ১০০ দিনের কাজ করেন যাঁরা তাঁদের সাথে। বছরের এই দিনটির জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন এঁরা। নিজেদের গান, কবিতা,নাটকের মাধ্যমে কিছুটা সময় একটু আনন্দে কাটান। অভাব অনটন,অসুখ, যন্ত্রণা দূরে সরিয়ে রেখে আজ তারা সবাই উৎসবে মেতে ওঠেন। সাফাইকর্মী, স্বাস্থকর্মী,সিকিউরিটি গার্ড,পানীয়জল সরবরাহ কর্মীদের নিয়ে গত ১০ বছর ধরে নিমতলা অঞ্চলের পৌরপ্রতিনিধি শ্রীমতি সুজাতা সাহা এবং শ্রী অজয় সাহা এই অসাধারণ অনুষ্ঠানটি করে আসছেন।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, “এই বছরে আমাদের সোসাইটির তরফ থেকে ৫০ জন অপরিহার্য মহিলা কর্মীদের সম্মান জানিয়ে দেওয়া হল নতুন শাড়ি। পরিবর্তে আমরা শুনলাম তাদের আন্তরিক উপস্থাপনা।”

The post অভাব-অসুখ-যন্ত্রণা সরিয়ে ১০০ দিনের কর্মীদের অন্যরকম বিজয়া appeared first on Kolkata24x7.

Surat: প্যাকেজিং কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই শ্রমিক
নিউজ ডেস্ক: সোমবার ভোরে সুরাতের কাদোদরা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় কারখানার শতাধিক কর্মীকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। আগুন লাগার ঘটনায় গোটা কারখানাটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুন দাউদাউ করে জ্বলছে। কারখানার ভিতরে থেকে কর্মরত শ্রমিকরা বাঁচার জন্য তীব্র চিৎকার করছেন। সুরাতের কাদোদরা এলাকায় রয়েছে একাধিক বস্ত্র কারখানা। তারই মাঝে ছিল এই প্যাকেজিং কারখানাটি। অন্য দিনের মতো সোমবার ভোরের শিফটেও কাজ শুরু হয়েছিল। কিন্তু হঠাৎই কোনওভাবে ওই কারখানায় আগুন লেগে যায়। দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারাই দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছেন তবে তাদের অবস্থা গুরুতর এমন নয়।

সোমবার দমকলবাহিনী প্রথমেই কারখানার ভিতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা শুরু করে। আগুন লাগার পর শ্রমিকরা কোনও রকমে কারখানার ছাদে উঠে গিয়েছিলেন। সেখান থেকেই দমকলের বিশাল মই দিয়ে তাঁদেরকে একে একে নামিয়ে আনা হয়। দমকল বাহিনী কয়েক মিনিটের মধ্যেই ওই কারখানা থেকে ১২৫ জনকে নিরাপদে বাইরে বের করে আনেন। তবে দুই শ্রমিককে বাঁচানো সম্ভব হয়নি। আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রুপল সোলাঙ্কি। আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন শ্রমিক ছাদ থেকে ঝাঁপ দেন। তাঁরাই আহত হয়েছেন। কিভাবে ওই কারখানায় আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল বাহিনী।

The post Surat: প্যাকেজিং কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই শ্রমিক appeared first on Kolkata24x7.

কাশ্মীরে ২ বিহারী শ্রমিককে গুলি করে হত্যা করল পাক-মদতপুষ্ট জঙ্গিরা
নিউজ ডেস্ক, শ্রীনগর: গোয়েন্দা বাহিনী কয়েকদিন আগেই এক সতর্কবার্তায় জানিয়েছিল, কাশ্মীরে সাধারণ মানুষ ও অকাশ্মীরিদের নিশানা করছে জঙ্গিরা। সেই সতর্কবার্তা মিলিয়ে দিয়ে মাত্র ১০ দিনের মধ্যে কাশ্মীরে ১১ জন নিরীহ মানুষকে খুন করল জঙ্গিরা।

শুধু তাই নয়, জঙ্গিদের হাতে খুন হওয়াদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্য থেকে কাশ্মীরে এসেছিলেন। রবিবার সন্ধ্যায় কুলগামের ওয়ানপোহ এলাকায় আচমকাই ভিন রাজ্যের কয়েকজন শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। একজন গুরুতর জখম হয়েছেন। হতাহতেরা সকলেই বিহারের বাসিন্দা।

এর আগে শুক্রবার শ্রীনগরে এক বিহারী ফুচকা বিক্রেতাকে গুলি করে মেরে ছিল জঙ্গিরা। পাশাপাশি পুলওয়ামায় উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রিও জঙ্গিদের হাতে খুন হয়। এ দিনের ঘটনার পর এক বিশাল পুলিশবাহিনী ও সেনা ঘটনাস্থলে গিয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

ঘটনার জেরে ভিন রাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কাশ্মীর পুলিশ। উপত্যকার বিভিন্ন এলাকায় থাকা শ্রমিকদের অবিলম্বে সেনা ছাউনি, সিআরপিএফ ক্যাম্প বা স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে শ্রমিকদের স্থানীয় থানা বা সেনা শিবিরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কাশ্মীরে ‘হরকত ৩১৩’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি টের পাওয়া গিয়েছে। কাশ্মীরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই জঙ্গিগোষ্ঠী, এমনটাই দাবি গোয়েন্দাবাহিনীর। গত কয়েকদিন ধরে কাশ্মীরে নিরীহ মানুষ খুনের ঘটনায় জড়িত রয়েছে হরকত ৩১৩। এই জঙ্গিগোষ্ঠীকে সরাসরি হাক্কানী গোষ্ঠীর সদরদফতর মিরানশাহ থেকে পরিচালনা করা হয় বলে গোয়েন্দাদের ধারণা। এই জঙ্গিগোষ্ঠীর উপর বিশেষ প্রভাব রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ইলিয়াস কাশ্মীরির।

পাশাপাশি এই জঙ্গিগোষ্ঠীর পিছনে পুরোদস্তুর মত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। তবে আইএসআই সরাসরি নয়, তালিবানের মাধ্যমে হরকত ৩১৩ জঙ্গিগোষ্ঠীকে সব ধরনের মদত জুগিয়ে চলেছে। তাদের মূল লক্ষ্য হল কাশ্মীর-সহ গোটা ভারতে হরকতকে- ৩১৩ কে দিয়ে নাশকতা চালানো। এর মূল উদ্দেশ্য হল, ভারতীয় সেনাদের বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখে সেই সুযোগে লস্কর জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়া।

The post কাশ্মীরে ২ বিহারী শ্রমিককে গুলি করে হত্যা করল পাক-মদতপুষ্ট জঙ্গিরা appeared first on Kolkata24x7.

Lakhimpur Kheri: মৃত ২ বিজেপি কর্মীর পরিবারের দিকে ফিরেও তাকায়নি বিজেপি নেতারা, তীব্র ক্ষোভ এলাকায়
নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়ির ধাক্কায় ৪ কৃষকের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল আরও ৪ জনের। যার মধ্যে দুই বিজেপি কর্মীও ছিলেন। গেরুয়া দলের দুই কর্মীর পরিবারের অভিযোগ, ঘটনার পর কোনও নেতা মন্ত্রী তো দূরের কথা এলাকার কোনও বিজেপি নেতাও এখনও পর্যন্ত তাঁদের কাছে একবারের জন্যও আসেননি। তাঁদের কী সুবিধা-অসুবিধা সে বিষয়ে জানতে চাননি। এমনকী, সামান্য সমবেদনা জানাতেও কাউকে আসতে দেখা যায়নি।

বিজেপি নেতাদের এই আচরণে মৃত ২ বিজেপি কর্মীর পরিবার ক্ষোভে ফুঁসছে। লখিমপুর খেরিতে মৃত দুই বিজেপি কর্মীর নাম শ্যামসুন্দর ও শুভম মিশ্র। এই দুজনেই দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিজেপির বুথ ইনচার্জ হিসেবেও ভোটের সময় কাজ করেছেন।

শ্যামসুন্দরের বাবা বলেছেন, আমার ছেলে কুস্তি প্রতিযোগিতা দেখতে খুব ভালোবাসত। সে জন্যই গত রবিবার সে বানবীরপুরে গিয়েছিল। ও তো কোন দোষ করেনি। দলের কাজ করতে গিয়ে ওকে প্রাণ দিতে হল। কিন্তু দলের নেতারা একবারও সে কথা মনে রাখলেন না।

মৃত শুভমের পরিবারেরও একই অভিযোগ। মাত্র বছর তিনেক আগে শুভম বিয়ে করেছে। তার একবছরের ছোটো মেয়ে আছে। দলের কাজ করতে গিয়ে পরিবারের একমাত্র রোজগেরে সদস্য প্রাণ দেওয়ার পর কীভাবে তাঁর পরিবারের ভরণপোষণ চলবে সেটাই এখন বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে একটি শব্দও খরচ করেনি দল।

বিজেপি নেতাদের এহেন আচরণে শুভমের বিধবা স্ত্রী ও মা প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় গোটা এলাকাতেই বিজেপির উপর মানুষের প্রবল ক্ষোভ দেখা গিয়েছে।

The post Lakhimpur Kheri: মৃত ২ বিজেপি কর্মীর পরিবারের দিকে ফিরেও তাকায়নি বিজেপি নেতারা, তীব্র ক্ষোভ এলাকায় appeared first on Kolkata24x7.