Toilet – Kolkata24x7

ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার শ্রমিকের দেহ
বালুরঘাট: ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার হল পরিযায়ী শ্রমিকের দেহ৷ মৃতের নাম সুনীল মুর্মু (৩৫)৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সুরাটে৷ কিন্তু সুনীল মুর্মু বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দোগাছি ফরেস্ট এলাকার বাসীন্দা৷ মৃত্যুর কারণ এখও স্পষ্ট নয়৷ তদন্তে নেমেছে পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সুনীলের সংসার৷ বাড়িতে কৃষি কাজের পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি৷ কিন্তু তাও সংসারে অভাব লেগেই ছিল৷ তাই তিনি ভিন রাজ্যে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ গুজরাটে একটি শাড়ির দোকানে কাজ করেন তাঁর শ্যালক৷

সেখানেই সুনীলের জন্য কাজের ব্যবস্থা করে দেন তাঁর শ্যালক৷ কাজের জন্য গুজরাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ এর মধ্যে ঘটে যায় বিপত্তি৷ মহারাষ্ট্রের সুরাটে ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার হয় সুনীলের ঝুলন্ত দেহ৷ উদ্ধার করে রেল পুলিশ৷ সুরাটের রেল পুলিশের তরফে সুনীলের মৃত্যু খবর জানানো হয়৷

এরপর রেল পুলিশের পক্ষ থেকে বিষয়টি মৃতের পরিবারকে জানানো হয়৷ খবর পেয়েই মৃতের পরিবারের সদস্যরা বালুরঘাট থানার দ্বারস্থ হন৷ ওই পরিবারকে সবরকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ৷ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে সুনীলের স্ত্রী ও তিন মেয়ে৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

The post ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার শ্রমিকের দেহ appeared first on Kolkata24x7.

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপন ভিডিও তুলে চর্চায় অর্থনীতি বিভাগের ছাত্র
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপনে ছাত্রীদের ভিডিয়ো তোলার অভিযোগ উঠল। লুকিয়ে শৌচালয়ের ভিতরে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো নিজের মোবাইলে তুলেছে ওই কলেজেরই স্নাতক স্তরের এক ছাত্র। অবশেষে হাতেনাতে ধরা পড়ে যায় ছাত্রটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

প্রেসিডেন্সি সূত্রে খবর, এই‌ বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও ভবনে ছাত্র-ছাত্রীদের শৌচাগার একেবারে লাগোয়া। মাঝে শুধু একটি দেওয়াল। তাতেই ছিল ছিদ্র। ছাত্রটি পরিকল্পনা করে দেওয়ালের ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরাকে ফিট করে ছাত্রীদের গোপন ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিল অভিযুক্ত ছাত্র। তবে এই কাজ করতে ওই ছাত্র ধরা পড়েছে বলে অভিযোগ।

তখনই অন্যান্য ছাত্র-ছাত্রীরা ডিন অব স্টুডেন্টসের কাছে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছাত্রী অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করেন। পরে অভিযুক্ত ছাত্র নিজেই লিখিতভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্বীকারও করেছে। এখানের এক ছাত্রী তখন শৌচালয়ে ছিলেন। ব্যাপারটি বুঝে অভিযুক্তকে ধরে ফেলেন। ইমেল করে অভিযোগ জমা করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার ডঃ দেবজ্যোতি কোনার বলেন, ‘সমস্ত অভিযোগ একটি হাই পাওয়ার এনকোয়ারি কমিটির কাছে ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অপরাধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নেবে। বিশ্ববিদ্যালয় কঠোরতম অবস্থান বজায় রাখবে।’‌

The post প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপন ভিডিও তুলে চর্চায় অর্থনীতি বিভাগের ছাত্র appeared first on Kolkata24x7.

Bollywood: ইঙ্গিতপূর্ণ এবং দর্শকদের মনে আগ্রহের বীজ পুঁতে দিলেন ‘দ্য খিলাড়ি ম্যান’
বলিউড(Bollywood) সিনেমা জগতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা সবাই সবার মতন করে সুপারস্টার। বলিউডের বিশেষত ইদানিংকালে ভিন্নধারার গল্প নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে। একটু আলাদা ধরনের সেই সকল সিনেমা দর্শকদের কাছে কোন সময় হিট হলেও আবার কোন সময় হয় ফ্লপ। বলিউড জগতের একটু ভিন্ন ধরনের সিনেমা বলতে উল্লেখযোগ্য যে সকল সিনেমাগুলি আছে তা হল- রা ওয়ান, বাজরঙ্গি ভাইজান, তারে জমিন পের, টয়লেট, সুই ধাগা,বদলাপুর,প্যাডম্যান, থ্রী ইডিয়ট এবং আরও অনেক।

https://www.instagram.com/reel/CkuaGJdpOjv/?igshid=YmMyMTA2M2Y=

বলিউড সিনেমা জগতের অন্যতম সুপারস্টার অক্ষয় কুমার তার বর্তমান বয়সে বিগত বেশ কিছু বছর আগে ভিন্ন স্বাদের সিনেমা টয়লেট ও প্যাডম্যানতে অভিনয় করায় বহু প্রশংসা অর্জন করেছিলেন দর্শকের কাছ থেকে। কিন্তু, বর্তমানে অভিনেতা সেই ভিন্ন স্বাদের ধারার সিনেমাকে অনুসরণ করে লক্ষী, রাম সেতু, কেশরী, গোল্ড, রক্ষা বন্ধন, মিশন মঙ্গল চলচ্চিত্রে অভিনয় করাতে তেমনভাবে কোনো উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেনি দর্শকদের মনে। তাই সমালোচকরা অনুমান করছেন যে,অভিনেতা খানিক বাধ্য হয়ে ইনস্টাগ্রামে একটি ছোটো ভিডিও পোস্ট করে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা স্বয়ং বলছেন, “কিছু নতুনত্ব করতে যাচ্ছি। অনেক পরিশ্রম করেছি অনেকদিন ধরে করছি। আপনাদেরকেও বলছি, দারুণ জিনিস। দেখুন” এই মন্তব্যের মাধ্যমে অভিনেতা ঠিকই ইঙ্গিত দিতে চেয়েছে তা এখনো অবধি দর্শকদের কাছে স্পষ্ট নয়। এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হবার সাথে সাথেই দর্শকদের মনে এক প্রশ্নবোধক চিহ্নের উদয় হয়েছে। সিনেমা প্রেমীসহ অভিনেতার দর্শকদের এখন মনে একটাই প্রশ্ন যে, অক্ষয় কি কোন নতুনত্ব সিনেমা আসার ইঙ্গিত দিল? নাকি অভিনেতা কোন অভিনব উদ্যোগ এর ইঙ্গিত দিল দর্শকদের কাছে?

The post Bollywood: ইঙ্গিতপূর্ণ এবং দর্শকদের মনে আগ্রহের বীজ পুঁতে দিলেন ‘দ্য খিলাড়ি ম্যান’  appeared first on Kolkata24x7.

Mobile In Toilet: টয়লেটে মোবাইল ব্যবহার করেন? হতে পারে মারাত্মক পরিণতি
ফোনের (Mobile) নেশা এমন হয়ে গেছে যে মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে না ঘুমানো পর্যন্ত তাদের ছাড়তে পারে না। এখন মানুষ টয়লেটে (Toilet) যাওয়ার সময়ও এটি তাদের সাথে নিয়ে যায়। কিন্তু টয়লেটে ফোন ব্যবহারের অভ্যাস আপনাকে অনেক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখে ফেলতে পারে। তাহলে চলুন জেনে নিই কিভাবে এই অভ্যাস স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

পেট ফাঁপা ও ডায়রিয়ার সমস্যা

টয়লেটে ফোন ব্যবহারের পর বেশির ভাগ মানুষই এর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেয় না এবং অনেকেই ফোন ব্যবহারের পর হাত না ধুয়ে খাবার খেতে শুরু করে, যার কারণে এর ব্যাকটেরিয়া হাতের মাধ্যমে আপনার পেটে পৌঁছায়। যার কারণে ডায়রিয়া, ইউটিআই এবং হজম সংক্রান্ত নানা ধরনের সমস্যা হতে পারে। এমনকি এটি পেট এবং অন্ত্রের অভ্যন্তরীণ অংশে যন্ত্রণা সৃষ্টি করতে পারে।

পাইলস সমস্যা

পরিপাকতন্ত্রে সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের মতো রোগ দেখা দেয়। তবে এর আরেকটি কারণ আছে, মোবাইল নিয়ে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকলে অপ্রয়োজনীয় চাপ পড়ে। যার কারণে পাইলস ও ফিসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

সংক্রমণের ঝুঁকি

টয়লেট বিপজ্জনক জীবাণু এবং ব্যাকটেরিয়াগুলির নিরাপদ আশ্রয়। লোকেরা যখন এখানে বসে মোবাইল ব্যবহার করে এবং তারপরে এটি পরিষ্কার না করে ফের ব্যবহার করে, তখন এটিতে লেগে থাকা ব্যাকটেরিয়াগুলি পেটে ব্যথা এবং মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) এর মতো সংক্রমণের কারণ হয়ে ওঠে।

ব্যাকটেরিয়া আক্রমণ

আপনি যখন টয়লেটে বসে আপনার স্মার্ট ফোন ব্যবহার করেন, তখন বিপজ্জনক জীবাণু আপনার মোবাইলে লেগে থাকে। আপনি টয়লেট ব্যবহার করার পরে আপনার হাত ধোবেন কিন্তু মোবাইল ফোন পরিষ্কার করার কথা মনে রাখেন না। তাই এমন পরিস্থিতিতে লেগে থাকা, টয়লেট, বেডরুম, রান্নাঘর এবং খাবারের মাধ্যমে ঘরের প্রতিটি কোণে ব্যাকটেরিয়া পৌঁছে যায়।

The post Mobile In Toilet: টয়লেটে মোবাইল ব্যবহার করেন? হতে পারে মারাত্মক পরিণতি appeared first on Kolkata24x7.

Toilet Ek Suicide Katha: শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় আত্মঘাতী নববধূ
বছর পাঁচেক আগে টয়লেট (toilet) এক প্রেম কথা ছবি প্রকাশ হয়েছিল। ওই ছবিতে দেখা গিয়েছিল বাড়িতে শৌচাগার না থাকায় দাম্পত্যে ফাটল ধরে এক দম্পতির। বাস্তব আরও মর্মান্তিক। শ্বশুর বাড়িতে শৌচাগার না থাকায় আত্মঘাতী নববধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে।

তামিলনাড়ুর কাড্ডালোরে ৬ এপ্রিল রম্যা নামে এক তরুণীর বিয়ে হয়। কিন্তু তার শ্বশুরবাড়িতে শৌচাগার ছিল না। প্রথম দিন থেকেই শুরু হয় সমস্যা। সমস্যা চরমে ওঠে। নববধূ প্রশ্ন করেন, কেন বাড়িতে শৌচাগার নেই। শৌচাগার না থাকার কারণে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলেও যান। শৌচাগার তৈরি নিয়ে স্বামীর সঙ্গে নিয়মিত তার অশান্তি শুরু হয়। তরুণী স্বামীকে প্রস্তাব দেন শৌচাগার আছে এমন কোনও বাড়ি ভাড়া নিয়ে তিনি যেন থাকার ব্যবস্থা করেন।স্বামী সেই প্রস্তাবে রাজি হননি।

শৌচাগার নিয়ে অশান্তির ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ক্রমশই শীতল হতে থাকে। সোমবার শৌচাগার নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। সোমবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।

এ ঘটনায় ওই তরুণীর মা স্থানীয় থানায় মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কাড্ডালোরের ওই গ্রামে নেমেছে শোকের ছায়া।

The post Toilet Ek Suicide Katha: শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় আত্মঘাতী নববধূ appeared first on Kolkata24x7.