street dogs – Kolkata24x7

পথকুকুরদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
দেশের নাগরিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যের স্বার্থে সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে এখন থেকে স্কুল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, হাসপাতালসহ যে কোনো জনবহুল এলাকায় পথকুকুর (Street Dogs) সম্পূর্ণভাবে সরানো বাধ্যতামূলক। শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে শীর্ষ আদালত এই নির্দেশনা প্রদান করে।

সুপ্রীম কোর্টের এই নির্দেশের মূল লক্ষ্য হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পথকুকুরের কারণে হওয়া দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি কমানো। আদালতের রায় অনুযায়ী, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল নয়, বরং যেকোনো স্থান যেখানে মানুষজন ঘন ঘন যাতায়াত করেন, সেখানে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় প্রশাসন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এবার দায়িত্ব নিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার মধ্যে জনবহুল এলাকায় থাকা পথকুকুরদের নিরাপদভাবে সরানোর ব্যবস্থা করতে হবে। তবে আদালত আরও নির্দেশ দিয়েছে, এটি হতে হবে মানবিক পদ্ধতিতে, অর্থাৎ কুকুরদের কোন রকম আহত বা ক্ষতি করা যাবে না।

শুনানিতে সুপ্রিম কোর্ট বিশেষভাবে উল্লেখ করেছে, “শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রেলওয়ে স্টেশন এবং অন্যান্য জনবহুল স্থানগুলি সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। এখানে পথকুকুর থাকা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।”

এই নির্দেশের ফলে কেবল নাগরিকরাই উপকৃত হবেন না, বরং পথকুকুরের জন্যও নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। পশু সেবা সংস্থা এবং এনজিওগুলিকে সহায়তার জন্য যুক্ত করা হবে। এই নির্দেশের মাধ্যমে কুকুরদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হবে, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা থাকবে।

The post পথকুকুরদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত appeared first on Kolkata24x7.

কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত কলেজছাত্রী, মুখে ১৭টি সেলাই
লখনউ: উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত এক এক কলেজছাত্রী৷ দেশজুড়ে পথকুকুর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের আবহেই ঘটল এই ঘটনা। আহত কলেজছাত্রীর নাম বৈষ্ণবী সাহু, তিনি বিবিএ শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগাস্ট কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন বৈষ্ণবী। সেই সময় কয়েকটি কুকুর একদল বাঁদরকে তাড়া করছিল, আচমকাই বৈষ্ণবী কুকুরদের সামনে পড়ে যান।  তিনটি কুকুর তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

গাল দু’ভাগে চিরে গিয়েছে

পথে পড়ে চিৎকার করতে শুরু করেন বৈষ্ণবী৷ তাঁর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, বৈষ্ণবীর গালের ডান দিক, নাক ও শরীরের একাধিক স্থানে কুকুরের কামড়ের দাগ রয়েছে। গাল দু’ভাগে চিরে যাওয়ায় মুখে ১৭টি সেলাই পড়েছে, যা তাকে গুরুতর বিপদের মুখে ফেলে৷

বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, “কলেজ ফেরার পথে ভাইঝিকে কয়েকটি কুকুর কামড়ে ক্ষতবিক্ষত করেছে। তাঁর গাল এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ের দাগ রয়েছে। তত্ত্বাবধানহীন রাস্তা এবং পথকুকুরের উপস্থিতি এমন ঘটনা ঘটানোর অন্যতম কারণ।”

পথ কুকুর নিয়ে সুপ্রিম রায় Kanpur college girl stray dog attack

এই ঘটনা ঘটল এমন সময়, যখন দিল্লির সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছেন, শহরের সব লোকালয়কে পথকুকুর-মুক্ত করতে হবে। কুকুরদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাস্তায় প্রকাশ্যে কুকুর খাওয়ানোও নিষিদ্ধ। জলাতঙ্ক আক্রান্ত বা আক্রমণাত্মক কুকুরদের আশ্রয়কেন্দ্রেই রাখা হবে।

কানপুরের এই ঘটনা নতুন করে ইঙ্গিত দেয়, যে দেশের বড় শহরগুলোতে রাস্তার নিরাপত্তা, জনসাধারণের সুরক্ষা এবং প্রাণী নিয়ন্ত্রণ নীতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষত, শিক্ষার্থীদের মতো অসহায় পথচারীদের জন্য রাস্তা নিরাপদ রাখার বিষয়টি এখন সরাসরি প্রশাসনের দায়িত্ব।

Bharat: A college girl in Kanpur, Uttar Pradesh, was seriously injured in a stray dog attack. The incident sparks nationwide debate on stray dog control, rabies prevention, and public safety. 17 stitches were required for her facial injuries.

The post কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত কলেজছাত্রী, মুখে ১৭টি সেলাই appeared first on Kolkata24x7.

পথ কুকুরদের খাওয়ানো নিয়ে সল্টলেকের মহিলাকে মারধর: নড়েচড়ে বসেছে প্রশাসন
পথ কুকুরদের খাওয়ানো যাবেনা এই অভিযোগে মারধরের অভিযোগ উঠলো খোদ সল্টলেকে। সল্টলেকের ই সি ব্লকের সরকারি আবাসনের অধিবাসীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ওই মহিলাকে মারধর করেছেন। শনিবার রাতে বেনু আঠা নামে ওই মহিলা পথ কুকুরদের খাবার দিচ্ছিলেন। এলাকায় পশুপ্রেমী হিসেবে তার নাম আছে , প্রত্যেকদিন প্রায় আড়াইশো পথকুকুরকে খেতে দেন তিনি। অভিযোগ উঠেছে এদিন কুকুরদের খাওনোর সময় ওই আবাসনের কিছু বাসিন্দা লোহার রড,বাঁশ, ইট দিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।  কুকুরদের খাওয়ানো যাবেনা এই অভিযোগে প্রথমে কথা কাটাকাটি ও পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়।

আক্রান্ত বেনু দেবীর বয়ান অনুযায়ী জানা ২৫ যুবক অতর্কিতে তার উপর হামলা করে। প্রধানত এই কুকুরদের খাওনোর ব্যাপার টা আবাসিকদের একাংশ ভালোভাবে নেন না। এর আগেও মহিলাকে একাধিকবার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান। শুধু শারীরিক নির্যাতনই নয় আছাড় মেরে ভেঙে দেওয়া হয় মোবাইল, ভেঙে দেওয়া হয় স্কুটি ও। আবাসনেরই কয়েকজন যুবক ও প্রবীণ মহিলাকে বাঁচাতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ।  অতর্কিত ঘটনার রেশ সামলে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন বেনু দেবী। পুলিশের কাছে তিনি অভিযোগ জানান ঠিক একই কারণে কিছুদিন আগে তার ছেলেকেও মারধর করা হয়েছে। স্বভাবতই এই ঘটনায় ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন আক্রান্ত মহিলা।

বহু সময় ময়দান বা অন্যান্য পার্কে মানুষ পথ কুকুরদের খাবার দিয়ে থাকেন। কিন্তু বেশ কিছু স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন যে, এতে কুকুরদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পার্কে নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছে এবং কুকুরেরা মানুষদের ওপর আক্রমণও করতে পারে। এই নিয়ে একাধিক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই অভিযোগে কাউকে শারীরিক ভাবে নিগ্রহ করা একেবারেই নজির বিহীন। তবে স্থানীয় প্রশাসন এই ঘটনার সঠিক তদন্ত করার আশ্বাস দিয়েছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করবার কোথাও বলেছে।

The post পথ কুকুরদের খাওয়ানো নিয়ে সল্টলেকের মহিলাকে মারধর: নড়েচড়ে বসেছে প্রশাসন appeared first on Kolkata24x7.