Stefan Tarkovic – Kolkata24x7

সুনীলদের হেডস্যার হওয়ার দৌড়ে এগিয়ে ভারতীয় কোচ!
২ জুলাই আনুষ্ঠানিক ভাবে ভারতীয় দলের (Indian Football Team) সঙ্গে মার্কুয়েজ (Manolo Marquez) বিচ্ছেদের ঘোষণা করেছিল ফেডারেশন (AIFF)। যদিও এরপর সুনীলদের হেড স্যারের খুঁজতে বিজ্ঞাপন দিতে হয়েছিল সর্ব ভারতীয় ফুটবল সংস্থাকে। সেখানে দেশীয়-বিদেশি কোচ মিলিয়ে ১৭০ জনের করা আবেদন পর্যালোচনা করার পর তিনজন প্রার্থীকে শর্টলিস্ট করে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। সেই তালিকায় রয়েছেন খালিদ জামিল (Khalid Jamil) ছাড়াও প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine) এবং স্লোভাকিয়ার কোচ স্টেফান টারকোভিচ (Stefan Tarkovic)। কিন্তু এরইমধ্যে জোরালোভাবে ভারতীয় দলের নতুন কোচ হিসেবে খালিদ জামিলের নাম সামনে আসছে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, আবেদনকারীদের মধ্যে ছিলেন স্প্যানিশ কিংবদন্তি ফুটবলার থেকে ইংল্যান্ডের প্রাক্তন তারকা রবি ফাউলার এবং হ্যারি কিওয়েলের মতো আন্তর্জাতিক নাম। যদিও ফেডারেশন জাভির আবেদনকে স্বাগত জানিয়েছে, কিন্তু উচ্চ খরচের কারণে তার সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি ।

খালিদ জামিলের কোচিং জীবন শুরু হয়েছিল ২০০৯ সালে মুম্বই এফসির কোচ হিসেবে। তবে প্রকৃত খ্যাতি অর্জন করেন আইজল এফসির কোচ হিসেবে, যেখানে সীমিত রিসোর্স নিয়েও তিনি দলকে আই-লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। এটি ছিল ভারতীয় ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক সাফল্য। আইজলকে দ্বিতীয় ডিভিশন থেকে আই-লিগে নিয়ে এসে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন করার কৃতিত্ব ভারতীয় কোচ হিসেবে এক অনন্য নজির।

পরে ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবেও কাজ করেছেন তিনি। তবে ফের আলোচনায় আসেন যখন নর্থইস্ট ইউনাইটেডকে আইএসএল ২০২১-২২ মরসুমে সেমিফাইনালে পৌঁছে দেন। এরপর জামশেদপুর এফসির কোচ হিসেবে সফল সময় কাটান তিনি।

বর্তমানে ফেডারেশন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বহু বছর পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আগে ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। আর এই সময়ে খালিদ জামিলের মতো অভিজ্ঞ ও প্রমাণিত কোচের উপর ভরসা রাখতে চাইছে ফেডারেশন বলেই সূত্রের খবর।

ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। তিনি বলেন,

“আমরা খুব শীঘ্রই নির্বাহী কমিটির বৈঠক ডেকেছি। সেই বৈঠকের পরই নতুন কোচের নাম জানানো হবে। যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে।”

ডুরান্ড কাপ ২০২৫ অভিযান শুরুতেই ত্রিভুবন আর্মিকে হারিয়ে ৩-২ গোলে জেতে জামশেদপুর। এরপর সাখ্যাৎকারে খালিদ জামিলকে প্রশ্ন করা হয় ভারতীয় দলের কোচের পদে কতটা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তিনি? প্রশ্ন এড়িয়ে গেলেও তিনি হেসে বলেন, ‘দেখা যাক’।

তবে ভারতীয় ফুটবলের উন্নয়নে একজন দেশীয় কোচকে দায়িত্ব দেওয়া হলে, দেশীয় কোচদের জন্যও এক গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। খালিদ জামিলের মতো কোচের অভিজ্ঞতা ও ভারতীয় ফুটবলের প্রতি তার নিবেদন ভারতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এমনই মনে করছেন ফুটবল মহলের অনেকেই।

Khalid Jamil emerges favourite for Indian Football Team role among top Three Finalists

The post সুনীলদের হেডস্যার হওয়ার দৌড়ে এগিয়ে ভারতীয় কোচ! appeared first on Kolkata24x7.

সম্ভবত এই দিন ঘোষণা হবে সুনীলদের নতুন হেডস্যারের নাম!
ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) সামনে এক বড়সড় রদবদলের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত ১ আগস্ট সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ঘোষণা করতে চলেছে ভারতীয় পুরুষ জাতীয় দলের নতুন কোচের নাম। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি ১৭০ জন আবেদনকারীর মধ্যে থেকে মাত্র তিনজনকে বেছে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে খালিদ জামিল (Khalid Jamil), স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine) এবং স্টেফান টারকোভিচ (Stefan Tarkovic)।

এই তিনজনের জীবনপঞ্জি ইতিমধ্যেই ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে কমিটি সম্ভবত ফের রবিবার এক জরুরি বৈঠকে বসবে এবং একমাত্র আলোচ্য বিষয় হবে কে হবেন ভারতের জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ?

কে কে এই চূড়ান্ত তালিকায়?

খালিদ জামিল হলেন ভারতীয় কোচদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম। ২০১৭ সালে খালিদ জামিলের কোচিংয়েই আইজল এফসি ইতিহাস সৃষ্টি করে আই লিগ জেতে। গত মরসুমে জামশেদপুর এফসিকে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল এবং সুপার কাপের ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। ভারতীয় ফুটবলে ঘরোয়া কোচদের মধ্যে তাঁর রেকর্ড নজরকাড়া।

স্টিফেন কনস্টানটাইন প্রাক্তন ভারতীয় কোচ, যিনি ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত দলের দায়িত্বে ছিলেন। তাঁর সময়েই ভারত ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭৩ থেকে উঠে এসেছিল ৯৭ নম্বরে। আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিজ্ঞতা এবং ভারতের সঙ্গে পূর্ব পরিচয় তাঁকে এই দৌড়ে এগিয়ে রেখেছে।

স্টেফান টারকোভিচ, এই তিনজনের মধ্যে একমাত্র নাম, যিনি আগে ভারতীয় ফুটবলে যুক্ত ছিলেন না। স্লোভাকিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ এবং সম্প্রতি কিরগিজস্তানকে ২০২৩ এশিয়ান কাপে নিয়ে গিয়েছিলেন। যদিও তাঁর দল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল, তবে আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা যথেষ্ট।

সর্ব ভারতীয় ফুটবল সংস্থার টেকনিক্যাল কমিটি ২২ জুলাই এক দীর্ঘ বৈঠক করে ১৭০ জন আবেদনকারীর মধ্য থেকে প্রথমে ২০ জনের একটি শর্টলিস্ট তৈরি করে, যার মধ্যে ১০ জন ভারতীয় এবং ১০ জন বিদেশি। জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পালের তত্ত্বাবধানে তৈরি হয় এই তালিকা। এরপর মঙ্গলবার বিজয়নের নেতৃত্বে চূড়ান্ত বৈঠকে বেছে নেওয়া হয় তিনজন প্রার্থীকে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক রেনেডি সিং, সঞ্জয় সেন এবং শানমুগম ভেঙ্কটেশের মতো অভিজ্ঞ ভারতীয় কোচদের নামও ছিল এই প্রাথমিক তালিকায়। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক মান ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নেওয়া হয় খালিদ জামিল, কনস্টানটাইন ও টারকোভিচকে।

মানোলো মার্কুয়েজের অধীনে ভারতের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। এক বছরেই তাঁর সঙ্গে ফেডারেশনের পথ আলাদা হয়ে যায় ২ জুলাই। তাঁর কোচিংয়ে ভারতের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জয় আসেনি। বর্তমানে ভারত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে গ্রুপ সি’র তলানিতে রয়েছে। বাংলাদেশের সঙ্গে ড্র এবং হংকংয়ের বিরুদ্ধে পরাজয়ের পর ৯ অক্টোবর শক্তিশালী সিঙ্গাপুরকে আতিথ্য জানাবে তারা।

ভারতের ভবিষ্যৎ দিশা এখন অনেকটাই নির্ভর করছে ফেডারেশনের এই সিদ্ধান্তের উপর। দেশীয় কোচ খালিদ জামিলের সঙ্গে স্বদেশী ফুটবলের সংযোগ তৈরি হতে পারে, আবার কনস্টানটাইনের মতো অভিজ্ঞ বিদেশির প্রত্যাবর্তনও নতুন গতি আনতে পারে। অন্যদিকে, সম্পূর্ণ নতুন ভাবনা নিয়ে আসতে পারেন ইউরোপীয় ঘরানার টারকোভিচ। যদিও সব প্রশ্নের উত্তর সম্ভবত মিলবে ১ অগস্ট। আপাতত ভারতীয় ফুটবল অনুরাগীরা অপেক্ষায় কে হবেন নীল জার্সির পরবর্তী সারথি?

AIFF expected to confirm mens Indian Football Team Head Coach on August 1

The post সম্ভবত এই দিন ঘোষণা হবে সুনীলদের নতুন হেডস্যারের নাম! appeared first on Kolkata24x7.